Bihar election
Bengal Liberty: জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এবং আটটি আসনে উপনির্বাচনের দিন রাজ্যজুড়ে বেতনসহ সরকারি ছুটি থাকবে।
নির্বাচনের দিনক্ষণ সংক্রান্ত ঘোষণায় কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারের ভোটদান পর্ব দু’দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফা হল ৬ নভেম্বর।
দ্বিতীয় দফা হল ১১ নভেম্বর। একইসঙ্গে প্রথম দফায় ৮টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কারণ হল: (bihar election)
নির্বাচন কমিশন জানিয়েছে, ১৯৫১ সালের গণপ্রতিনিধিত্ব আইনের ১৩৫বি ধারা অনুযায়ী যেকোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বা দপ্তরে কর্মরত প্রত্যেকের জন্য ভোটের দিন বেতনসহ ছুটি বাধ্যতামূলক।
কমিশন আরও স্পষ্ট করেছে, কোনও কর্মীর বেতন থেকে এই ছুটির দিনের টাকা যেন না কাটা যায়। নিয়োগকর্তারা এই নির্দেশ অমান্য করলে জরিমানার মুখে পড়বেন বলে সাফ জানিয়ে দেয় কমিশন। দৈনিক মজুরির শ্রমিক এবং অস্থায়ী কর্মীরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না বলে বিজ্ঞপ্তি জারি জাতীয় নির্বাচন কমিশনের।
এছাড়াও যারা অন্য জেলায় বা রাজ্যে কর্মরত, তারাও যেন ভোটের দিন এই বেতনসহ ছুটির সুবিধা নির্বিঘ্নে পায়, সেইদিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ কমিশনের।
