Bihar MLAs from political families
Bengal Liberty: Bengal Liberty: বিহারে ২৭ শতাংশ বিধায়ক পারিবারিক সূত্রে রাজনীতির সঙ্গে যুক্ত। সেপ্টেম্বর মাসে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসে (ADR) প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, বিহারের মোট ৯৬ জন বিধায়ক ও বিধানপরিষদের সদস্যই পারিবারিক সূত্রে রাজনীতির ময়দানে পা রেখেছেন। যদিও এই পরিসংখ্যানের নিরিখে বিহার তৃতীয় স্থানে অবস্থান করছে। এই মর্মে গোটাদেশের প্রথম স্থানঅধিকারী রাজ্য হ’ল উত্তর প্রদেশ।

দল ভিত্তিক বিশ্লেষণ: (Bihar MLAs from political families)
লালু প্রসাদ যাদবের দল আরজেডি’র (RJD) ১০০ জন বিধায়কের মধ্যে ৩১ জন বিধায়কই পারিবারিক সূত্রে রাজনীতির সঙ্গে জড়িত। নীতিশ কুমারের জেডিইউ (JD-U)-এর ক্ষেত্রে এই সংখ্যাটি ২৫ (৮১ জনের মধ্যে)। লোক জনশক্তি পার্টির (রামবিলাস) ৪ জন বিধায়ক (৮ জনের মধ্যে)। প্রয়াত রাম বিলাসের দলকে বর্তমানে নিজে হাতে সামলাচ্ছেন তাঁর একমাত্র ছেলে চিরাগ পাসওয়ান। এছাড়াও হিন্দুস্তানি আওয়াম মরচার (সেক্যুলার) ছ’জনের মধ্যে ৩ জন বিধায়ক এই তালিকায় রয়েছেন।
পাশাপাশি, সিপিআই (এমএল)-এর ২ জন বিধায়ক পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত। এই দলের মোট নির্বাচিত বিধায়ক সংখ্যা ১৬ জন। এই তালিকায় বিজেপির তরফে রয়েছেন ২১ জন বিধায়ক (মোট ১২৪ জনের মধ্যে)। কংগ্রেসের ১৩ জন (মোট ৪৫ জন বিধায়কের মধ্যে)।
