gupi-bagha
Bengal Liberty: রাজ্যের এসআইআর প্রক্রিয়ার প্রচারে গুপী বাঘার পোস্টার বহু মানুষের নজর কেড়েছে। কিন্তু কেন গুপী বাঘা? সেই প্রশ্নই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। উত্তর রইল এই প্রতিবেদনে।
জাতীয় নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স-এর পর মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এসআইআর সংক্রান্ত প্রচারে জোর দিয়েছে। এসআইআর-এর প্রতি পশ্চিমবঙ্গবাসীর নেতিবাচক ভাবনা পাল্টাতে গুপী-বাঘা চরিত্রের ব্যবহার করা হয়েছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।
সেকারণেই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর রচিত জনপ্ৰিয় দু’ই চরিত্র গুপি-বাঘাকে হাতিয়ার করা হয়েছে। ঢোল হাতে পরনে রঙিন পোশাকে প্রচারে নেমেছে গুপী-বাঘা। দেখলেই মনে হবে উৎসবের আমাজে যেন উৎফুল্ল ওই দুই জনপ্রিয় চরিত্র।
এসআইআর প্রচার শুরু হওয়ার আগে থেকেই রাজ্য নির্বাচন কমিশনের অফিস হোক কিংবা সমাজমাধ্যম সর্বক্ষেত্রেই গুপি ও বাঘার চরিত্রের অ্যানিমেটেড পোস্টারের ব্যবহার দেখা গিয়েছে। যার একপাশে গুপি বাঘাকে, অপরদিকে ৪ ঠা নভেম্বর থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি জনগণনা থেকে শুরু করে ৯ ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ ই ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত নোটিশ পর্যায়, এমনকি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের গুরুত্বপূর্ণ দিন ৭ ই ফেব্রুয়ারি। সব কটা দিনের উল্লেখই রঙিন কালির ব্যবহারের মাধ্যমে করা। যাতে খুব সহজেই মানুষের নজরে আসে এই বিজ্ঞাপন। তাই জন্যই পোস্টারে এতো কারুকার্য।
ফিল্ম ফেস্টিবেলের শুরুর অবহে এসআইআর প্রক্রিয়া চালু। এই বিষয়টির ওপর আলো ফেলতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এমন সিদ্ধান্ত বলে মনে করছে একাংশ। উল্লেখযোগ্য বিষয় হল, রবি ঘোষ ও তপন চ্যাটার্জি অভিনীত বাংলা সিনেমার জনপ্রিয় দু’ই চরিত্রকে আবারও জলজ্যান্ত করে তুলল রাজ্যের মুখ্য আধিকারিক দপ্তর। শেষে প্রশ্ন রয়ে গেল, গুপি বাঘা বাস্তবে কি ভোটমুখী বাংলায় প্রভাব ফেলতে পারবে?
