Bihar election
Bengal Liberty: ক্ষমতায় এলে বিহারে ফের মদ বিক্রি চালু করার ঘোষণা বিরোধী জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদবের।
নির্বাচনী অবহে বিহারের রাজনৈতিক দল গুলি পাল্লা দিয়ে সুবিধা প্রদানের ঘোষণার করছে। এই দৌড়ে কিছুটা এগিয়ে গেলেন তেজস্বী যাদব। মঙ্গলবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করে আরজেডি প্রধান বলেন, সরকার গড়তে পারলে বিহারে দেশীয় মদ তৈরি ও বিক্রি শুরু করবেন তিনি।
২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। যার জেরে প্রতিবছর রাজ্য সরকারের ২৮ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়। বিরোধী দল সহ শরিকদলগুলি এই ব্যাপারে বলে কয়েও মুখ্যমন্ত্রীকে রাজি করাতে পারেননি। মুখ্যমন্ত্রী নীতীশের সাফ বক্তব্য, মহিলাদের পারিবারিক সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ মদ খেয়ে একাংশ পুরুষ তাঁর স্ত্রী কন্যাদের ওপর নির্যাতন চালায়। এটা রুখতেই মূলত মদ নিষিদ্ধর সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন তিনি।
কিন্তু বিরোধীরা ও এনডিএ এর শরিক দলগুলির যুক্তি, বিহারের নিম্নবর্গের অধিকাংশ মানুষ দেশি মদ তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সে কারণেই মুখ্যমন্ত্রীর কাছে বরংবার মদ চালুর আবেদন করা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী তাঁর সিদ্ধান্তে অনড়। সুযোগের সদ ব্যবহার করলেন তেজস্বীও। নিম্নবর্গের ভোট টানতে মদের ঘোষণা তাঁর। তেজস্বীর বক্তব্য, “আমরা কাউকে ভাতে মারতে চাই না। ”
মদ বিক্রি চালুর বিষয়ে সহমত জানিয়েছেন জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরও । প্রশান্তের দলও প্রতিশ্রুতি দিয়েছে, সরকার গড়তে পারলে মদের ওপর থেকে ব্যান তুলে নেবেন। তাঁর বক্তব্য, মদের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিষ মদে মৃত্যু ও গার্হস্থ হিংসা আটকানো যায়নি। সেকারণেই অযথা গরীব মানুষের উপার্জনের রাস্তা বন্ধ করে লাভ নেই।
