Khaleda Zia's health Update
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: কাতার আমিরের (Qatari emir) পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। যার কারণে ফের পিছিয়ে গেল অসুস্থ খালেদার (Khaleda Zia’s London visit) লন্ডনযাত্রা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি (BNP) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডন (Khaleda Zia’s health Update) যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে। বিএনপি-র তরফে শুক্রবার সকালে জানানো হয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে খালেদার এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছোতে দেরি হচ্ছে। মিডিয়া সেলের (Media cell) সদস্য শায়রুল কবির খানও এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় কাতার দূতাবাসে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠান। ৩০ নভেম্বর গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সনের লন্ডনে উন্নত চিকিৎসা নিশ্চিতের জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি সাপেক্ষে, রবিবারের আগে খালেদা লন্ডনের উদ্দেশে রওনা হতে পারছেন না বলেই অনুমান।
বিএনপি-র তরফে শুক্রবার সকালে জানানো হয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে শনিবার খালেদার এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছোতে পারে। সব ঠিক থাকলে রবিবার তাঁকে নিয়ে লন্ডনের উদ্দেশে তা রওনা হতে পারে (Khaleda Zia’s London visit on Sunday)। তবে খালেদার শারীরিক অবস্থা বিবেচনা করে তবেই বিদেশ যাত্রা করবেন প্রবীণ নেত্রী।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে খালেদাকে (Khaleda Zia’s health issue) ঢাকার হাসপাতালে (Dhaka Hospital) ভর্তি করানো হয়েছিল। তার পর তাঁর নিউমোনিয়া (Pneumonia) ধরা পড়ে। পূর্বেই খালেদার আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং কিডনির সমস্যা ছিল। পরবর্তীতে হৃদ্যন্ত্রেও সংক্রমণ ধরা পড়ে। তারপরই ৮০ বছরের নেত্রীর অবস্থা শারীরিক পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বর্তমানে সকলে মিলেই লন্ডনে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। খালেদার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগে বাংলাদেশের বিএনপি সমর্থকেরা। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও।
