CV Ananda Bose on Lionel Messi Kolkata trip chaos

রাজ্যপালের বক্তব্য (CV Ananda Bose on Lionel Messi Kolkata trip chaos)
রাজ্যপালের স্পষ্ট বক্তব্য, অনুষ্ঠানের আয়োজক ও স্পনসরদের চরম অব্যবস্থাই এই পরিস্থিতির জন্য দায়ী। তবে শুধু আয়োজকরাই নয়, তাঁর মতে পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে পুরোপুরি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও, তাঁর পুলিশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রাজ্যপাল। যথাযথ পরিকল্পনা, ভিড় নিয়ন্ত্রণ ও আগাম প্রস্তুতির অভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে রাজ্যপালের অভিযোগ। এক বিবৃতিতে রাজ্যপাল এই দিনটিকে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য একটি ‘কালো দিন’ বলে বর্ণনা করেছেন। রাজ্যপাল মেসির সফর ঘিরে মসৃণভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিকল্পনার অভাবেও বিস্ময় প্রকাশ করেন।
এই ঘটনায় সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্য সরকারকে একাধিক নির্দেশ জারি করেছেন। এর মধ্যে রয়েছে-
•অনুষ্ঠানের আয়োজকদের গ্রেফতার করুন।
•যারা টিকিট কিনেছেন তাদের টাকা ফেরত দিন।
•স্টেডিয়াম এবং অন্যান্য সরকারি স্থানের ক্ষতির জন্য আয়োজকদের উপর চার্জ ধার্য করুন।
•পুরো বিষয়ে বিচারবিভাগীয় তদন্ত করুন।
•যে পুলিশ কর্মকর্তারা সতর্কতা অবলম্বন করেননি তাদের সাসপেন্ড করুন।
•এখন থেকে এই ধরনের বড় সমাবেশের জন্য মসৃণ পরিচালনা নিশ্চিত করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালু করতে হবে।
• RAF-কে প্রস্তুত থাকতে হবে।
•দর্শকদের জন্য বীমা প্রকল্প চালু করতে হবে, যার প্রিমিয়াম স্পনসর এবং আয়োজকরা দেবেন।
রাজ্যপাল আরও অভিযোগ, কিছু বেসরকারি স্পনসর মেসির নাম ব্যবহার করে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে দ্রুত মুনাফা লুটতে চেয়েছে। সাধারণ ফুটবলপ্রেমীরা যেখানে টিকিট কিনেও বঞ্চিত, সেখানে কিছু ধনী মানুষই শুধু মেসিকে দেখার সুযোগ পেয়েছেন। এর ফলে লক্ষ লক্ষ মেসিভক্তকে ক্ষুব্ধ ও হতাশ হয়ে ফিরতে হয়েছে। রাজ্যপালের মতে, ফুটবলের ‘মক্কা’ হিসেবে পরিচিত কলকাতার সংস্কৃতি ও মানসিকতার সঙ্গে এই ঘটনা একেবারেই বেমানান।
কিন্তু প্রশ্ন হল, স্টেডিয়ামে ভিড় কাদের? পকেটের টান উপেক্ষা করে চড়া দামে টিকিট কেটেও লিওনেল মেসির দর্শন পেলেন না অপেক্ষারত ভক্তরা। ক্ষোভ উগরে দিলেন মেসিকে ঘিরে থাকা কর্তা-মন্ত্রীদের উপরই। অভিযোগ উঠেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে ঘিরেও। ক্ষিপ্ত দর্শকদের দাবি, ‘সম্পূর্ণ অব্যবস্থাপনা।
যুবভারতীতে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। ফুটবল তারকা মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রীড়াঙ্গনে পৌঁছনোর আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘুরিয়ে ফিরে যান মুখ্যমন্ত্রী।
কিন্তু সবশেষে একটাই প্রশ্ন, এই বিশৃঙ্খলার দায় কার? মেসি দর্শন থেকে কেন বঞ্চিত হল গ্যালারির দর্শকরা? এভাবে খালি হতে ফিরতে হবে ভাববেনি হয়তো মেসিপ্রেমীরা। চরম অব্যবস্থার বিরুদ্ধে তাঁদের একটাই দাবি ‘টাকা ফেরত চাই ‘।
