Monali Thakur
Bengal Liberty: জীবনে একবার হলেও নোংরায় হাত দেওয়ার অভিজ্ঞতা প্রায় সকলেরই হয়েছে। হারিয়ে যাওয়া কোনও দামী জিনিস যদি চোখের সামনেই আবর্জনার স্তূপে পড়ে যায়, তখন অস্বস্তি ভুলে সেটি উদ্ধার করার চেষ্টা করাই স্বাভাবিক। সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই এবার যেতে হল গায়িকা মোনালি ঠাকুরকে (Monali Thakur)। তাও আবার দেশের বাইরে, সুইজারল্যান্ডে।
হাতছাড়া হয়ে যাচ্ছিল দামী আংটি, ডাস্টবিনে খোঁজ চালালেন মোনালি (Monali Thakur)
সুইজারল্যান্ড সফরে গিয়ে বিমানবন্দরে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়েন মোনালি। ভোররাতে আবর্জনা ফেলতে গিয়ে অসাবধানতাবশত তাঁর হাত থেকে একটি অত্যন্ত মূল্যবান হীরের আংটি খুলে ডাস্টবিনে পড়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আসায় তিনি এক মুহূর্ত দেরি না করে আংটি খুঁজতে শুরু করেন।
ভোরবেলা হওয়ায় বিমানবন্দর তখন তুলনামূলকভাবে ফাঁকা ছিল। সেলিব্রিটি পরিচয় সত্ত্বেও মোনালি নিজেই ডাস্টবিনে হাত ঢুকিয়ে খোঁজ চালান। এ সময় কয়েকজন অচেনা মানুষ এগিয়ে এসে তাঁকে সাহায্য করেন। সকলের সহযোগিতায় শেষ পর্যন্ত উদ্ধার হয় সেই মূল্যবান আংটি।
পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে গোটা ঘটনার কথা জানান মোনালি ঠাকুর(Monali Thakur)। তিনি জানান, পরিস্থিতিটি মোটেই সহজ ছিল না, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণেই নিজের শখের জিনিসটি ফিরে পাওয়া সম্ভব হয়েছে।

