Delhi Air Pollution
Bengal liberty: ভারতের রাজধানী দিল্লির আকাশ এখন বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সুপ্রিম কোর্ট একে ‘মেডিকেল ইমার্জেন্সি’ বা চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। বাতাসের গুণমান সূচক (AQI) ক্রমাগত বিপজ্জনক স্তরে অবস্থান করায় দিল্লির বাসিন্দাদের নাভিশ্বাস উঠছে। এই সংকট মোকাবিলায় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসন ১৮ ডিসেম্বর থেকে অত্যন্ত কঠোর ‘নো পিইউসি, নো ফুয়েল’ নীতি কার্যকর করা হয়েছে (Delhi Air Pollution)।
পাশাপাশি শিশুদের সুরক্ষিত রাখতে আরও বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার ( Delhi government)। শহর জুড়ে সরকারি স্কুলগুলিতে ধাপে ধাপে ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার বসানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে প্রথম পর্যায়ে ১০ হাজার ক্লাসরুমে এয়ার পিউরিফায়ার বসানো হবে বলে জানালেন দিল্লির শিক্ষামন্ত্রী আশিস সুদ।
দিল্লি সরকারের পদক্ষেপ (Delhi Air Pollution)
শুক্রবার থেকে দিল্লির পেট্রোল পাম্পগুলোতে ‘নো পিইউসি, নো ফুয়েল’ নিয়মের ব্যাপক প্রভাব দেখা গেল। এখন বৈধ পিইউসি (PUC) সার্টিফিকেট ছাড়া কোনো যানবাহনকে জ্বালানি দেওয়া হচ্ছে না।
বৈধ সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে চালকদের ৫,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া,পরিস্থিতি সামাল দিতে দিল্লি সরকার একগুচ্ছ কঠোর বিধিনিষেধ জারি হয়েছে।
শহরের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং অফিসগুলোতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
দূষণ ছড়ানোর আশঙ্কায় বিভিন্ন কলকারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাইরে থেকে আসা BS6 ক্যাটাগরির নিচের যানবাহনগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
হোটেল ও রেস্তোরাঁগুলোতে তন্দুর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং রাস্তায় জল ছিটানোর কাজ চলছে।
সড়ক নির্মাণসহ অন্যান্য সরকারি ও বেসরকারি নির্মাণ প্রকল্প আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সাময়িকভাবে স্কুল বন্ধ বা গাড়িতে নিষেধাজ্ঞা দেওয়া তাৎক্ষণিক কিছু ফলাফল দিলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়। সুপ্রিম কোর্টও জানিয়েছে যে, দূষণের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ী হতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন এবং এতে প্রতিবেশী রাজ্যগুলোর সাথে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তবে, সংশ্লিষ্ট মহল মনে করছে, যানবাহনের ধোঁয়া কমিয়ে বায়ুর গুণমান উন্নত করতে এবং এই স্বাস্থ্যঝুঁকি কমাতে ‘নো পিইউসি, নো ফুয়েল’ নীতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে (Delhi Air Pollution)।

