PM Narendra Modi
Bengal Liberty: বঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে চলছে রাজনৈতিক তরজা। আগামী বছরই বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআরের খসড়া তালিকায় ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছে। তা নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি। সেই আবহেই শনিবার বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগেই একহাত নিলেন রাজ্যের শাসক শিবিরকে। এক্স হ্যান্ডেলে তৃণমূল প্রসঙ্গে একাধিক বার্তা দিলেন তিনি।
তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সমস্ত সীমানা অতিক্রম করেছে। তাই বাংলার মানুষের ভরসা এখন বিজেপি বলেন নরেন্দ্র মোদি। বাংলা সফরের আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্যে রীতিমত শোরগোল শুরু হয়েছে। তিনি আরও বলেন,”পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রীয় সরকারের অসংখ্য জনমুখী উদ্যোগের সুবিধা পাচ্ছেন। একই সাথে, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অব্যবস্থাপনার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।” শনিবার বাংলায় এসে মোদি তৃণমূলকে সম্পূর্ণ নিশানা করবেন। এক্স হ্যান্ডেলের মোদির বার্তা থেকে সেই কথাই মনে করছে ওয়াকিবহাল মহল। বাংলা সফরের আগে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে এই পোস্ট অনেকাংশেই প্রসঙ্গত, বলছেন দলীয় কর্মীরাই। দলীয় কর্মীদের উত্তেজনা ও মনোবল আরও বাড়িয়েছে বলে জানান তাঁরা (Narendra modis meeting at ranaghat)।
প্রসঙ্গত, (Narendra modi’s meeting at ranaghat)
শনিবারই রানাঘাটে সমাবেশ করবেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। সে কথাও জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদির সঙ্গে সভামঞ্চে থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গডকড়ীও। জাতীয় সড়ক সংক্রান্ত দু’টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সেরে প্রধানমন্ত্রী কী বার্তা দেবেন রানাঘাট-বনগাঁকে,সেই দিকেই তাকিয়ে সকলে (Narendra modi’s meeting at ranaghat)।

