Sourav Ganguly files complaint
Bengal Liberty Desk, ১৯ ডিসেম্বর, কলকাতা: লিওনেল মেসির কলকাতা সফর নিয়ে তৈরি বিতর্কে নিজের নাম জড়ানোর অভিযোগে কলকাতা-ভিত্তিক এক ফুটবল ফ্যান ক্লাবের (Football Fan Club) কর্মকর্তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী(Sourav Ganguly)। পাশাপাশি লালবাজারের সাইবার সেলে (Cyber Cell) লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। সৌরভের অভিযোগ, ওই ব্যক্তির মন্তব্যে তাঁর সুনাম ও মানসিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে (Sourav Ganguly Files ₹50 Crore Defamation Suit)।
অভিযোগপত্রে সৌরভ উল্লেখ করেছেন, কোনও প্রমাণ ছাড়াই তাঁকে ‘চিটিংবাজ’ বলা হয়েছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তিনি দাবি করেছেন, অবিলম্বে ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তিনি আরও বলেন, দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে তিনি দেশ-বিদেশে একজন সফল ক্রীড়াবিদ এবং প্রশাসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন, এবং এই ধরনের “ভিত্তিহীন” মন্তব্য শুধু মাত্র সেই সুনামকে কলঙ্কিত করার চেষ্টা
সৌরভ গাঙ্গুলিকে দায়ী করলেন ফ্যান ক্লাবের কর্মকর্তা উত্তম সাহা (Sourav Ganguly Files ₹50 Crore Defamation Suit)।
এই মানহানি বিতর্কের সূত্রপাত হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিকে ঘিরে ঘটে যাওয়া বিশৃঙ্খলার পর। ওই ঘটনায় মূল আয়োজক হিসেবে চিহ্নিত শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ, আর সেখানেই ওই ফ্যান ক্লাবের কর্মকর্তা উত্তম সাহা(Uttam Saha) এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সৌরভ গাঙ্গুলীই আসলেই মেসির ভারত সফরের আয়োজনের মূল ব্যক্তি, গ্রেফতার হওয়া মূল আয়োজক শতদ্রু দত্ত(Satadru Dutta) শুধুমাত্র সামনের মুখ। আর তারপরই ওই বক্তব্য ঘিরেই বিতর্ক ছড়ায় সোশ্যাল মিডিয়ায়, যার জেরেই আইনি পদক্ষেপে যান সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly Files ₹50 Crore Defamation Suit)।
প্রসঙ্গত, (Sourav Ganguly Files 50 Crore Defamation Suit)
মেসির সফর ঘিরে তৈরি বিশৃঙ্খলা রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলেছে। তদন্তের মুখে পড়েছে প্রশাসন, এমনকি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) পদত্যাগ করতে হয়েছে। তবে মেসি (Lionel Messi) দেশ ছাড়লেও বাংলায় এই বিতর্ক এখনও থামেনি।

