PM modi
Bengal Liberty: রাজ্যে এলেন মোদি। নির্ধারিত সময়ের থেকে সামান্য দেরিতে কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছন তিনি। জানা যাচ্ছে, দিল্লিতে অতিরিক্ত কুয়াশা থাকার কারণে তাঁর বিমান উড়তে পারেনি (PM Modi to visit West Bengal)।
এদিন সকাল ১০:৪৫-এ কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছন মোদি। তারপর সেখান থেকে বিশেষ চপারে তাহেরপুর হেলিপ্যাডে নামেন তিনি। সেখান থেকে ১ কিলোমিটার পথ কনভয়ে চেপে অতিক্রম করবেন। হেলিপ্যাড থেকে সভাস্থলে পৌঁছানোর পর প্রথমে তিনি প্রশাসনিক সভা করবেন। তারপর পরিবর্তন সংকল্প সভা থেকে বার্তা দেবেন।
এদিন কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যসচিব এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (PM Modi to visit West Bengal)।
।

