west bengal weather forecast
Bengal liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: শীত পড়েও যেন না থাকায় অনুভূতি। পৌষ মাসের দিন গড়ালেও এখনও কনকনে ঠান্ডা অধরাই। ডিসেম্বরের শুরুতে ব্যাটিং শুরু করলেও প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি শীত (Winter)। তবে বড়দিনের (Christmas) মরসুমে ঠান্ডার কামব্যাক হবে কি না, তা নিয়ে অপেক্ষায় শীতপ্রেমীরা।
আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর, আগামী ৪ দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তারপর ফের পারদ পতনের সম্ভাবনা। নতুন বছরের আগে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। টানা দু’দিন কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৭ ডিগ্রির সেলসিয়াসের ঘরে থাকার পর গতকাল, শুক্রবার রাতে নেমেছে ১৬ ডিগ্রিতে সেলসিয়াসে (Weather Alert)।
কুয়াশাচ্ছন্ন দক্ষিণবঙ্গ (west bengal weather forecast)
আজ, শনিবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় কুয়াশার দাপট ছিল। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে পরিষ্কার হয়েছে আকাশ। এ দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতার পাশাপাশি সপ্তাহান্তে কুয়াশার দাপট দেখা যাবে জেলায় জেলায়। দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে সকালের দিকে। মূলত কুয়াশার দাপট দেখা যাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এই ৩ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ৩ জেলায় দৃশ্যমানতা আগামী ২-৩ দিন ৫০ মিটারে নামতে পারে (west bengal weather forecast)।
তাপমাত্রা কোথায় কেমন? (west bengal weather forecast)
গতকাল, শুক্রবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের মধ্যে শীতলতম ছিল আলিপুরদুয়ার। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.০১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি (west bengal weather forecast)।

