suvendu adhikari
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একঝলক দেখার আশা। সেই টানেই নদিয়ার তাহেরপুরে মোদির সভায় যোগ দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ৪ বিজেপি কর্মীর। এদিন প্রধানমন্ত্রীর সভা শেষে ৩ বিজেপি কর্মীর দেহ তাঁদের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিন বিজেপি সমর্থক, রামপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর ও গোপীনাথ দাসের বাড়িতে যান তিনি (Suvendu Adhikari)।
পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার (Suvendu Adhikari)
মোদির সভায় যোগ দিতে গিয়ে মৃত্যু হয়েছিল এই কর্মী সমর্থকদের। তাঁদের লড়াকু মনের বাহবা জানিয়ে মৃত দেহ মাল্যদান করেন শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তাঁদের মৃতদেহ দলীয় পতাকায় ঢেকে দেন। এই কঠিন পরিস্থিতিতে মৃত কর্মী সমর্থকদের বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। প্রত্যেকের পাশে থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়ে আসেন তিনি। বিজেপি কর্মীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিরোধী দলনেতা সহ উপস্থিত প্রত্যেকে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক ঝলক দেখতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় চারজন বিজেপি সমর্থকের। নদিয়ার তাহেরপুরে মোদির সভার আগেই এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের, পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও এক। রেল সূত্রে জানা যায়,তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায় রেল লাইনের উপর দিয়েই সভাস্থলের দিকে যাচ্ছিলেন বিজেপি সমর্থকরা। সেই সময় আচমকাই একটি ট্রেন চলে আসায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামপ্রসাদ ঘোষ (৭৪), মুক্তিপদ সূত্রধর (৫৫) এবং গোপিনাথ দাস (৩৫)-এর। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় বছর ৪৭- এর ভৈরব ঘোষের । ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তুলেছে বিজেপি নেতা কর্মীরা। প্রশাসনিক গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। গাফিলতি কার? খতিয়ে দেখার কাতর আর্তি মৃতের পরিবারের। প্রধানমন্ত্রীর সভা নির্বিঘ্নে সম্পন্ন হলেও শোকাহত মৃতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকরাও (Suvendu Adhikari)।
