Suvendu Shamik complaint
Bengal Liberty: এসআইআর-এর দ্বিতীয় দফার কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে নজরুল মঞ্চে। এদিন প্রশিক্ষণের ফাঁকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, বাইরের রাজ্য থেকে কোনও অবজার্ভার নিয়োগ করা হয়নি, মাইক্রো অবজার্ভাররা সকলেই এই রাজ্যে কর্মরত। ECI- এর নির্দেশিকা মেনেই কাজ করবেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের দিনের অভিযোগের প্রেক্ষিতে সিইও-র এই মন্তব্যকে কমিশনের পাল্টা জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ (Bengal SIR)।
মুখ্যমন্ত্রীর বক্তব্য (Bengal SIR)
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না-করেই নাকি অবজার্ভার নিয়োগ করছেন কমিশন। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে নানান যুক্তি দিতেও দেখা যায়। অভিযোগ উঠেছে, কমিশনের নির্দেশ বারবার বদলানোয় বিএলওদের মধ্যে বিভ্রান্তির তৈরি হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত (Bengal SIR)।

