west bengal police statement
Bengal Liberty: মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে নাকি ভুয়ো সরকারি ঋণের ফাঁদ পাতা হচ্ছে Mamata banarjee। সেই ফাঁদে পা দিলেই নাকি হতে পারে বড় বিপদ। জলে চলে যেতে পারে সারাজীবনের কষ্টার্জিত টাকা। সোশ্যাল মিডিয়ায় তেমনই সতর্কতামূলক পোস্ট করা হয়েছে রাজ্য পুলিশের তরফে ।
পোস্টে জানানো হয়েছে, এই সমস্ত ঋন ভুয়ো ও প্রতারণামূলক। মুখ্যমন্ত্রীর নাম করে মিথ্যা প্রচার চালানো হচ্ছে মানুষের ভরসা জয় করার জন্য। যাতে সহজেই টাকা হাতিয়ে নেওয়া যায়। আবার সরকারি প্রকল্পের নামে অগ্রিম টাকা দাবি করা হচ্ছে। টাকা পেলেই যোগাযোগ বন্ধ করে দিচ্ছে প্রতারকেরা। পুলিশ আরও জানিয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপে এই বিজ্ঞাপনের পোস্টার ও ভিডিওগুলি শেয়ার করা হচ্ছে। অভাবগ্রস্থদের দৃষ্টিআকর্ষনের জন্য প্রচারগুলিতে কিছু নির্দিষ্ট শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। যেমন -তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল ছাড়া ঋণ’, ‘সরকার অনুমোদিত ঋণ’, ‘কোনও যাচাই ছাড়াই ঋণ’।
পুলিশের সতর্কবার্তা (Mamata banerjee)
জনগণের উদ্দেশ্য পুলিশ কিছু সতর্কবার্তা দিয়েছে। যেমন, CIBIL ছাড়াই ঋণ” বা “সরকারি ঋণ” দাবিকৃত বিজ্ঞাপনে বিশ্বাস করতে না। অচেনা লিংক বা অ্যাপ হটাৎ ইনস্টল করতে না। OTP, ব্যাংক তথ্য বা পরিচয়পত্র কারোর সঙ্গে শেয়ার করতে না।ঋণের ক্ষেত্রে কেবলমাত্র অনুমোদিত ব্যাংক, NBFC বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে (Mamata banarjee) ।
