TMC New Slogan-Logo
Bengal liberty Desk, ২৮ ডিসেম্বর, কলকাতা:

বছর শেষ হতে আর মাত্র তিন দিন। তার আগেই কি ‘খেলা শেষ’ তৃণমূলের? আজ, রবিবার এক মুহুর্তেই বদলে গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিজস্ব ফেসবুকের (Facebook) কভার ছবি। সেই ছবিতে মমতা-অভিষেকের (Mamata-Abhishek) সঙ্গে রয়েছে তৃণমূলের নতুন স্লোগান ও লোগো। পাখির চোখ ‘বিধানসভা নির্বাচন’ (West Bengal Legislative Assembly Election)। তাকে কেন্দ্র করেই এ বার নতুন স্লোগান বেঁধেছে ঘাসফুল শিবির। ‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’- গতকাল, শনিবার এই স্লোগান প্রকাশ করেছে রাজ্যের শাসকদল। প্রকাশ করা হয়েছে নতুন লোগোও। কিন্তু তাতে উল্লেখ নেই ‘খেলা হবে’ স্লোগানের কথা। নির্বাচনের আবহে দলবদলের রাজনীতিতে হঠাৎ ছবি ও স্লোগানেও বদল কেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা (TMC New Slogan-Logo)।

আসন্ন বিধানসভা নির্বাচন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনও অনেক দেরি। তবে নির্বাচনের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। শাসকদল তৃণমূল (TMC) এবং প্রধান বিরোধী দল বিজেপি (BJP) উভয়েই নিজের মতো করে নির্বাচনী রণকৌশল তৈরি করছে। এহেন পরিস্থিতিতে শনিবার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে নতুন স্লোগান এবং লোগো প্রকাশ্যে এনেছে তৃণমূল (TMC New Slogan-Logo)।
তৃণমূল-কংগ্রেসের সমাজমাধ্যমের পাতা থেকে এদিন এই নতুন স্লোগান এবং লোগো প্রকাশিত হয় (TMC New Slogan-Logo)। লোগোর সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি। নতুন স্লোগান এবং লোগো প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের সাধারণ জনতাকে এককাট্টা করার বার্তা দিয়েছে তৃণমূল। সমাজমাধ্যমে রাজ্যের শাসকদল লিখেছে, এই লোগো বিজেপির বিরুদ্ধে রাজ্যবাসীর মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ (TMC New Slogan-Logo)।
স্লোগান-যুদ্ধ (TMC New Slogan-Logo)

সম্প্রতি প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে নরেন্দ্র মোদির (PM Narendra Modi) মুখে শোনা গিয়েছিল ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ স্লোগান। প্রধানমন্ত্রীর স্লোগানের পাল্টা ভার্চুয়াল বৈঠকে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বলব, ‘বাঁচতে চাই, বিজেপি বাই।’ এরপরে ছাব্বিশের ভোটে তৃণমূলের ক্যাচলাইন প্রকাশ্যে তিনি বলেন, ‘মানবে না হার, তৃণমূল আবার’ (TMC New Slogan-Logo)।
২০১৯ সালের লোকসভা ভোটের (Loksabha Ekection) সময় থেকে বাংলায় ক্ষমতা বিস্তার শুরু হয়েছিল পদ্ম শিবিরের। লোকসভার পরে ২০২১ সালের বিধানসভা ভোট ছিল তৃণমূলের কাছে শক্তি প্রদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। বিগত বিধানসভা ভোটের আগে ‘বহিরাগত তত্ত্বে’ শান দিয়ে তৃণমূল স্লোগান বেঁধেছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। ২০২১ সালের ভোটে রাজ্যের বিধানসভায় বিজেপি আসনসংখ্যা বৃদ্ধি করেছিল ঠিকই, তবে তৃতীয় বারের জন্য সরকার গড়ে কুর্সিতে বসেন মমতাই (Mamata Banerjee)।
তার পরে চব্বিশের লোকসভা নির্বাচনের সময়েও বিজেপিকে আক্রমণ করে স্লোগান বাঁধে তৃণমূল। রাজ্যবাসীর ‘অধিকাররক্ষা’র বার্তা দিয়ে লোকসভা ভোটের মুখে বেঁধে দেওয়া হয়েছিল ‘জনগণের গর্জন, বাংলা-বিরোধীদের বিসর্জন’ স্লোগান। তার ফলস্বরূপ ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে জয়লাভও করে তৃণমূল। এ বার ফের বিধানসভা ভোটের মুখে নতুন স্লোগান বেঁধে দিল রাজ্যের শাসকদল (TMC New Slogan-Logo)।
