Tatanagar–Ernakulam Express
Bengal Liberty: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) গভীর রাতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড (Fire In Express Train)। টাটানগর–এর্নাকুলম এক্সপ্রেসের (Tatanagar–Ernakulam Express) দু’টি কামরায় আচমকা আগুন ধরে যায়। এই ঘটনায় এক জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর। তবে দ্রুত উদ্ধারকাজের ফলে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেই জানা গেছে। জ্বলন্ত কামরাগুলি থেকে মোট ১৫৭ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার বিবরণ Tatanagar–Ernakulam Express
রবিবার রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে বিশাখাপত্তনমের (Visakhapatnam) কাছেই আনাকাপল্লি (Anakapalle) জেলার এলামানচিলি (Elamanchile) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি বিশাখাপত্তনম শহর থেকে প্রায় ৬৬ কিলোমিটার দূরে। রেল সূত্রে জানা গেছে, ট্রেনটি চলন্ত অবস্থায় থাকাকালীনই আগুন লাগে। আগুনের বিষয়টি নজরে আসতেই চালক দ্রুত ট্রেন থামান এবং তৎপরতার সঙ্গে যাত্রীদের জ্বলন্ত কামরা থেকে নামানোর ব্যবস্থা করা হয়। আগুন দু’টির বেশি কামরায় ছড়াতে পারেনি।
রেলের এক আধিকারিক জানান, পুড়ে যাওয়া প্রথম কামরায় ৮২ জন এবং দ্বিতীয় কামরায় ৭৬ জন যাত্রী ছিলেন। বি১ কামরা থেকে এক জন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম চন্দ্রশেখরম সুন্দরম। ঘটনার পর ক্ষতিগ্রস্ত দু’টি কামরাকে দ্রুত মূল ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। বাকি কামরাগুলি নিয়ে ইঞ্জিন এর্নাকুলমের উদ্দেশে রওনা দেয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কামরাগুলিতে থাকা যাত্রীদের মূল ট্রেনের সঙ্গে পাঠানো হয়নি। তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পৃথক ব্যবস্থা করা হবে।
তবে, এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে ইতিমধ্যেই দু’টি ফরেন্সিক দল (Forensic team) ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করছে। পাশাপাশি রেল পুলিশ ( Railway Police) ও দমকল বাহিনী (Fire brigade) রাতেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ চালায়। এক যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় থানার এসপি তুহিন সিংহ।
