I-Pac
দিয়া জানা, Bengal Liberty: আই প্যাকের (I-PAC ) সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই, এ-কথা তৃণমূল বার-বার বলে আজ ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গিয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনকে বাঁচাতে যে তৎপরতা দেখিয়েছেন, তা-নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। বিরোধীদের অভিযোগ যাহা তৃণমূল তাহাই I -PAC। এবং, তৃণমূল সুপ্রিম নিজেই প্রমাণ করলেন সেটা।

ED হানায় I -PAC
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ED হানার খবর শুনতেই নিজের কাজকর্ম ছেড়ে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজিকে নিয়ে পৌঁছে গেলেন এক প্রাইভেট কোম্পানির মালিককে বাঁচাতে। ED-কে ঠেকাতে পুলিশ মন্ত্রীর তৎপরতা দেশের সংবিধানকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতিবাদ মিছিল থেকে বলেছিলেন, ‘যা করেছি বেশ করেছি। মুখ্যমন্ত্রী হয়ে আমি যাইনি।’ মমতা বুঝতে পেরেছেন, তিনি যা করেছেন, সেটা মুখ্যমন্ত্রী হিসেবে শোভা পায় না। বিরোধী মহলও তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। এই আবহে মমতার ফাইল চুরি এবং প্রতীক জৈনের সঙ্গে তৃণমুলের সম্পর্কে এক নতুন সমীকরণের সূচনা হ’ল।
