West Bengal weather forecast
Bengal liberty Desk, ১৬ জানুয়ারি, কলকাতা: ফের বেশ খানিকটা তাপমাত্রা কমল কলকাতায় (West Bengal weather forecast)। চলতি মরসুমে উত্তরের পাহাড়কেও টেক্কা দিচ্ছে সমতলের শীত। একাধিকবার শীতের মঞ্চে প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণবঙ্গই (West Bengal weather forecast)। আজ, শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। কালিম্পঙকে পিছনে ফেলে বীরভূম, নদিয়ার মতো সমতলের জেলাগুলি শীতলতার নিরিখে এগিয়ে থাকল (West Bengal weather forecast)। দার্জিলিংয়ের পর শীতলতার নিরিখে দ্বিতীয় স্থান পেল দক্ষিণবঙ্গে বীরভূমের শ্রীনিকেতন (West Bengal weather forecast)।
কী বলছে হাওয়া অফিস (West Bengal weather forecast)?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের সর্বত্রই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে (West Bengal weather forecast)। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না (West Bengal weather forecast)। তবে তার পরের তিন দিনে পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতাও জারি রয়েছে (West Bengal weather forecast)।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে এসেছে (West Bengal weather forecast)। শ্রীনিকেতনে পারদ নেমেছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত (West Bengal weather forecast)। এ ছাড়া কল্যাণী, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ৮.৮ ডিগ্রির মধ্যে ছিল। মেদিনীপুর, কলাইকুণ্ডা, আসানসোল ও উলুবেড়িয়ায় ৯ ডিগ্রি থেকে ৯. ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল (West Bengal weather forecast)। সর্বনিম্ন তাপমাত্রা দিঘায় ছিল ১০.১ ডিগ্রি, ক্যানিং, বহরমপুর, পানাগড়, পুরুলিয়া, ব্যারাকপুর এবং সিউড়িতে ১০ ডিগ্রি সেলসিয়াস (West Bengal weather forecast)। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে (West Bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)
দার্জিলিঙে (West Bengal weather forecast) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে সবচেয়ে কম। তবে উত্তরের অন্য শহরগুলিকে পিছনে ফেলে শীতের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণবঙ্গের বীরভূমের শ্রীনিকেতন (West Bengal weather forecast)। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে (West Bengal weather forecast)। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। কালিম্পঙে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি (West Bengal weather forecast)।
কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)
গত দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে (West Bengal weather forecast)। শুক্রবার তা আরও কমে নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় দুই ডিগ্রি কম (West Bengal weather forecast)। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। শহরেও সকালের দিকে কুয়াশার দাপট চোখে পড়ছে (West Bengal weather forecast)।
