Mamata Banerjee-Election Commission meeting
Bengal Lliberty Desk, ২৮ জানুয়ারি: এক এক করে ৫ টি চিঠি নির্বাচন কমিশনকে লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee-Election Commission meeting)। কোনও চিঠির উত্তর পাননি তিনি। বাংলায় চলা SIR প্রক্রিয়ায় ত্রুটির কথা উল্লেখ করে জাতীয় নির্বাচন কমিশনাকে লেখা চিঠি অবশেষে স্বার্থক হল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee-Election Commission meeting)। এবার সরাসরি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee-Election Commission meeting)। সূত্রের খবর, ২রা ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে কমিশন (Mamata Banerjee-Election Commission meeting)। এই মর্মে তৃণমূল নেত্রীকে চিঠিও দেওয়া হয়েছে কমিশনের তরফে। যেখানে তৃণমূল নেত্রী-সহ ১৫ জনের প্রতিনিধিদলকে অনুমতি দেওয়া হয়েছে (Mamata Banerjee-Election Commission meeting)।
এসআইআর (SIR) আবহে আজ, বুধবার সিঙ্গুরের সভা শেষ করে দিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee-Election Commission meeting)। তবে এদিন সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়ার পর শোকবার্তা প্রকাশ করেন তিনি। তার সঙ্গে এদিনের দিল্লি যাত্রা বাতিল (Mamata Banerjee-Election Commission meeting) করেন।
প্রসঙ্গত, এসআইআর শুনানি পর্বকে ঘিরে ভোটারদের ভোগান্তি থামছেই না এই অভিযোগ তোলেন তৃণমূল নেত্রীর (Mamata Banerjee-Election Commission meeting)। ভোটাররা যে নথিপত্র জমা দিচ্ছেন, তা নির্বাচন কমিশনের তরফে না তো যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে, না মিলছে কোনও প্রাপ্তিস্বীকার। এই অভিযোগের বিরুদ্ধে দিল্লির নির্বাচন কমিশনের কাছে পঞ্চমবারের মতো চিঠি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee-Election Commission meeting)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা পঞ্চম চিঠিতে (Mamata Banerjee-Election Commission meeting) মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, চলমান পদ্ধতিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। তাঁর আশঙ্কা, এভাবে প্রক্রিয়া চলতে থাকলে যে কোনও সময় যে কোনও ভোটারের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে (Mamata Banerjee-Election Commission meeting)।
এছাড়া চতুর্থ চিঠিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন নেত্রী (Mamata Banerjee-Election Commission meeting)। পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছিলেন— “জানি এই চিঠির কোনও উত্তর আসবে না, তবু নিজের কর্তব্য থেকেই আবার লিখছি।” অবশেষে উত্তর পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee-Election Commission meeting)।
