Gmail Username Change Update
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা: শৈশবে বানানো অদ্ভুত বা অপ্রফেশনাল Gmail আইডি বদলানোর সুযোগ আনতে চলেছে Google। দীর্ঘদিনের অপেক্ষার পর এই ফিচার চালু করার ইঙ্গিত মিলেছে গুগলের সাপোর্ট ডকুমেন্ট ও টেক রিপোর্টে(Gmail Username Change Update)। তবে জানা যাচ্ছে এই নতুন ব্যবস্থায় ইউজাররা Gmail অ্যাড্রেস বদলালেও অ্যাকাউন্টের ডেটা অক্ষত থাকবে।
কী নতুন আসছে (Gmail Username Change Update)
ইউজাররা নিজেদের পুরনো Gmail অ্যাড্রেস বদলে নতুন অ্যাড্রেস নিতে পারবেন,নতুন Gmail একই Google অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকবে
পুরনো Gmail ডিলিট হবে না, বরং Alias হিসেবে কাজ করবে এবং পুরনো মেইলে আসা ইমেলও পাওয়া যাবে
ফলে নতুন অ্যাড্রেসে শিফট করলেও ডেটা বা যোগাযোগ হারানোর ভয় কমবে।
কতবার বদলানো যাবে (Gmail Username Change Update)
Gmail আইডি পরিবর্তনের ক্ষেত্রে গুগল কিছু নির্দিষ্ট সীমা রাখছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীরা ১২ মাসে সর্বোচ্চ একবার Gmail ঠিকানা বদলাতে পারবেন এবং পুরো জীবনে মোট তিনবার পর্যন্ত এই পরিবর্তনের সুযোগ থাকবে। এই সীমাবদ্ধতা রাখা হয়েছে যাতে নিরাপত্তা বজায় থাকে এবং কেউ বারবার আইডি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করতে না পারে।
ডেটা থাকবে অক্ষত (Gmail Username Change Update)
নতুন Gmail আইডি নেওয়ার পরেও পুরনো অ্যাকাউন্টের সমস্ত তথ্য আগের মতোই থাকবে। অর্থাৎ ইমেল, Google Photos, Drive ফাইল, মেসেজ এবং অন্যান্য Google সার্ভিসের ডেটা কোনওভাবেই হারাবে না। পুরনো Gmail আইডিটিও পুরোপুরি বন্ধ হবে না, বরং ‘অ্যালিয়াস’ হিসেবে কাজ করবে এবং সেখানে পাঠানো মেলও ব্যবহারকারী পেতে পারবেন।
ভারতে আগে চালু হওয়ার সম্ভাবনা (Gmail Username Change Update)
রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচারটি এখনও পরীক্ষামূলকভাবে ধাপে ধাপে চালু করা হচ্ছে। হিন্দি সাপোর্ট ডকুমেন্টে প্রথম এই আপডেট দেখা যাওয়ায় মনে করা হচ্ছে ভারত-সহ কিছু নির্দিষ্ট অঞ্চলে আগে এই সুবিধা চালু হতে পারে। তবে এখনও সব ব্যবহারকারীর জন্য একসঙ্গে এই ফিচার চালু হয়নি।
সতর্কতা (Gmail Username Change Update)
সোশ্যাল মিডিয়ায় বহু ব্যবহারকারী এই ফিচারকে স্বাগত জানিয়েছেন। কারণ বহু মানুষের Gmail আইডি ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, অফিসিয়াল কাজসহ একাধিক পরিষেবার সঙ্গে যুক্ত থাকে। ফলে নতুন করে সব জায়গায় ইমেল বদলানো ঝামেলার ছিল। তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নতুন ফিচার চালু হলে ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলার ঝুঁকিও কিছুটা বাড়তে পারে। তাই ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
সব মিলিয়ে Gmail পরিষেবায় এটি বড় পরিবর্তন হতে পারে বলেই মনে করছে টেক দুনিয়া। যদিও গুগলের তরফে এখনও পূর্ণাঙ্গ গ্লোবাল ঘোষণা হয়নি, তবুও ধাপে ধাপে এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের ডিজিটাল আইডেন্টিটি ম্যানেজ করা অনেক সহজ হতে পারে। এখন দেখার বিষয়, কবে এই সুবিধা সবার জন্য আনুষ্ঠানিকভাবে চালু হয়।

