Fulbari Training Camp Incident
Bengal Liberty , Kolkata : প্রশিক্ষণ চলাকালীন মর্মান্তিক ভাবে মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের(Fulbari Training Camp Incident)। সময়মতো চিকিৎসার না পাওয়ার অভিযোগে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু ঘটায় ক্ষোভে ফেটে পড়েন ক্যাম্পের অন্যান্য ভলেন্টিয়াররা(Fulbari Training Camp Incident)। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ফুলবাড়ি ট্রেনিং ক্যাম্পে। পরিস্থিতি চরমে পৌঁছালে কার্যত ব্যাহত হয় ট্রেনিং। সহকর্মীদের একাংশের অভিযোগ, দ্রুত চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। যথাসময়ে চিকিৎসা না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
কীভাবে মৃত্যু হলো সিভিক ভলান্টিয়ারের ..? (Fulbari Training Camp Incident)
মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম পঙ্কজ বর্মন, কোচবিহারের মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। ছ’দিনের প্রশিক্ষণ শিবিরে এসে ১২ নম্বর ব্যাটেলিয়ানে গিয়েছিলেন, সেখানেই মৃত্যু হয় তার। গতকাল, রবিবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেই সময় শিবিরে থাকা সেন্ট্রিকে বিষয়টি জানানো হলে তিনি উর্দ্ধতন কতৃপক্ষকে সম্পূর্ণ বিষয়টি জানান, কিন্তু যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করেনি কতৃপক্ষ। চিকিৎসা অভাবে এবং গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
ঘটনা সম্পর্কে অন্যান্য ভলেন্টিয়ারদের প্রতিক্রিয়া (Fulbari Training Camp Incident)
পঙ্কজ বর্মনের মৃত্যুকে ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্যাম্পে উপস্থিত অন্যান্য ভলেন্টিয়াররা। বিনা চিকিৎসাতেই পঙ্কজের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ক্যাম্পের ভিতরেই বিক্ষোভ শুরু করেন তারা। সোমবার সকালেও সেই বিক্ষোভ চলতে থাকে। ঘটনাকে ঘিরে রীতিমত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, শীঘ্রই তদন্ত শুরু করা হোক।
