Lamborghini crash
Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:
কানপুরের ভিআইপি রোডে আবারও ঘটলো দুর্ঘটনা(Lamborghini crash)। প্রভাবশালী ব্যবসায়ীর ছেলে শিবম মিশ্রের ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারায়। পরিস্থিতি মুহূর্তে উত্তেজনাপূর্ণ হয়ে রণক্ষেত্রের রূপ নেয়, এবং ক্রুদ্ধ জনতা গাড়িটিকে ঘিরে ধরে এবং চালককে মারধর করে।

কী ঘটেছিল?(Lamborghini crash)
রবিবার দুপুর প্রায় ৩টা ১৫ মিনিট নাগাদ কানপুরের ভিআইপি রোড এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে ছুটে আসা একটি ল্যাম্বরগিনি রেভুয়েল্টো আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোতে ধাক্কা মারে। এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। ধাক্কায় বাইকের আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। পরে গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে থামে।প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি অস্বাভাবিক গতিতে চলছিল। চালক মদ্যপ ছিলেন বলেও অভিযোগ ওঠে, যদিও মেডিক্যাল রিপোর্ট না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন শিবম মিশ্র নামে এক ব্যক্তি, যিনি তামাক ব্যবসায়ী কে কে মিশ্রের ছেলে। দুর্ঘটনার পর গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যাচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা(Lamborghini crash)
দুর্ঘটনার পর গাড়ি থামানোর বদলে শিবম মিশ্র পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। তাঁর সঙ্গে থাকা বাউন্সাররা অন্য একটি গাড়ি দিয়ে তাঁকে ঘিরে ধরেন এবং উপস্থিত জনতার সঙ্গে কড়া আচরণ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্রুদ্ধ জনতা ল্যাম্বরগিনির কাঁচ ভেঙে শিবমকে গাড়ি থেকে টেনে বের করে বলে জানা গেছে।
ল্যাম্বারগিনির ধাক্কায় আহত ৬
ওই দুর্ঘটনায় তৌফিক আহমেদ নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি জানান, নিজের পার্ক করা বাইকের পাশে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই গাড়িটি ধাক্কা দেয় তার বাইকে। এই ঘটনায় ওই ব্যক্তি ছাড়াও আরও ৫-৬ মানুষ আহত হন।
Mamata -র পাশে SIR ইস্যুতে মমতার পাশে CPIM | SIR West Bengal | Bengal Liberty @MamataOfficial #mamatabanerjee #sir #sirwestbengal #supremecourt #bengalliberty pic.twitter.com/aW1sKZHnU1
— Bengal Liberty (@bengalliberty1) February 9, 2026
প্রভাবশালী পরিবারের ছেলেকে নিয়ে বিতর্ক
অভিযুক্ত শিবম মিশ্র প্রভাবশালী ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ায় প্রথমে পুলিশের পক্ষ থেকে FIR দায়ের না করার অভিযোগ উঠেছে। তবে পরে FIR রুজু করা হয়। উল্লেখ্য, শিবমের পরিবার কানপুরের বড় তামাক ব্যবসায়ী এবং ২০২৪ সালে তাদের বাড়িতে আয়কর দফতরের অভিযানও হয়েছিল জানা গেছে।
স্থানীয়রা বলছেন, বড়লোকের সন্তানদের এই ধরনের বেপরোয়া চালনা কতদিন সহ্য করা হবে, এবং দুর্ঘটনার জন্য যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না এটি এখন প্রধান প্রশ্ন।

