Iran Student Protests
Bengal Liberty Desk, ২২ ফেব্রুয়ারি: গত জানুয়ারি মাসের ভয়াবহ দমন-পীড়নের স্মৃতি কাটিয়ে গতকাল, শনিবার থেকে ফের উত্তাল হয়ে উঠেছে ইরান। রাজধানী তেহরান-সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে হাজার হাজার ছাত্র-ছাত্রী রাজপথে নেমে সরকার বিরোধী বিক্ষোভে শামিল হয়েছেন। মূলত গত জানুয়ারি মাসের ৮ ও ৯ তারিখে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণে ‘৪০ দিনের শোক’ পালন করতে গিয়েই এই নতুন দফার গণ-অভ্যুত্থান শুরু হয়েছে (Iran Student Protests)।
বিশ্ববিদ্যালয়গুলোতে রণক্ষেত্র (Iran Student Protests)!

তেহরানের স্বনামধন্য শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমির কবির ইউনিভার্সিটি এবং তেহরান বিশ্ববিদ্যালয়ে আজ, রবিবার সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা জড়ো হতে শুরু করেন। তাঁদের কণ্ঠে শোনা গেছে “খামেনেই-এর পতন চাই” এবং “স্বৈরাচার নিপাত যাক”-এর মতো তীব্র সরকার বিরোধী স্লোগান। এই বিক্ষোভ দমাতে মাঠে নামে বাসিজ মিলিশিয়া এবং সরকারি সমর্থকরা। দু-পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে বহু ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে (Iran Student Protests)।
ঘটনার প্রেক্ষাপট ও প্রাণহানি (Iran Student Protests)!
গত জানুয়ারি মাসে শুরু হওয়া এই আন্দোলনে এখনও পর্যন্ত কত মানুষের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিভ্রান্তি কাটেনি। নিহতদের সংখ্যা ঘিরে বিভিন্ন ধরনের পরিসংখ্যান উঠে আসায় প্রশ্ন উঠতে থাকে ইরান-কর্তৃপক্ষের বিরুদ্ধেও। ইরানি কর্তৃপক্ষের দাবি, গত মাসের শেষের দিক পর্যন্ত ওই বিক্ষোভে ৩,১০০ জন নিহত হন। যদিও মার্কিন মানবাধিকার গোষ্ঠীর দাবি, ওই বিক্ষোভের সময়ে অন্তত ৬,১৫৯ জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় ১৭ হাজার জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল ওই মানবাধিকার গোষ্ঠী (Iran Student Protests)।
আন্তর্জাতিক চাপ ও যুদ্ধের আবহ (Iran Student Protests)-

অভ্যন্তরীণ এই অস্থিরতার মাঝেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবশ্য স্পষ্ট জানিয়েছেন যে, কোনও আন্তর্জাতিক চাপের কাছে তাঁরা নতি স্বীকার করবেন না (Iran Student Protests)।
আরও পড়ুন (Iran Student Protests)-
পরমাণু আলোচনার পরেই সামরিক বার্তা, (Russia Iran Defense Cooperation) রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান উপসাগরে ইরানের নৌ-মহড়া
‘চাপে মাথা নত নয়’, (Iran US tension) আমেরিকাকে কড়া বার্তা ইরানের বিদেশমন্ত্রীর
বর্তমান পরিস্থিতি (Iran Student Protests)-
সরকার ইন্টারনেট পরিষেবা ব্যাহত করে তথ্য গোপন করার চেষ্টা করলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ইরানের যুবসমাজ বা ‘জেন-জি’ (Gen Z) প্রজন্ম এই লড়াই থেকে পিছু হটতে নারাজ। তেহরান-সহ উত্তরের শহরগুলোতে পরিবেশ এখনও থমথমে (Iran Student Protests)।

