Pakistan Airstrike on Afghanistan
Bengal Liberty, kolkata:
দক্ষিণ এশিয়ার আকাশপথে আবারও যুদ্ধের মেঘ(Pakistan Airstrike on Afghanistan) । পাকিস্তানের বিমান হানায় ১৯ জন নিরীহ নাগরিকের মৃত্যুর অভিযোগ তুলে কড়া বার্তা দিল আফগানিস্তান। কাবুলের স্পষ্ট হুঁশিয়ারি,আকাশসীমা লঙ্ঘনের জবাব দেওয়া হবে, সময়মতো প্রতিশোধ নেওয়া হবে।

কী ঘটেছে?(Pakistan Airstrike on Afghanistan)
অভিযোগ, শনিবার গভীর রাতে পাকিস্তানের যুদ্ধবিমান পাকিস্তান সীমান্ত অতিক্রম করে আফগানিস্তান-এর পক্তিকা ও নঙ্গরহার প্রদেশে বোমাবর্ষণ চালায়। স্থানীয় সূত্রের দাবি, একটি মাদ্রাসা ও আশপাশের বসতি এলাকাই ছিল হামলার শিকার। মহিলা ও শিশুসহ অন্তত ১৯ জনের প্রাণহানির খবর মিলেছে। সূত্রের খবর, এফ ১৬ এবং জেএফ ১৭ বিমান থেকে ওই অঞ্চলে হামলা চালানো হয়েছে। তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ জানান, “পাক সেনা আবারও আন্তর্জাতিক আইন ভেঙে আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। নিরীহ নাগরিকদের রক্তের দায় ইসলামাবাদকেই নিতে হবে।” তাঁর অভিযোগ, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা আড়াল করতেই প্রতিবেশী দেশের উপর দোষ চাপানোর কৌশল নিয়েছে পাকিস্তান।

ইসলামাবাদের পাল্টা দাবি(Pakistan Airstrike on Afghanistan)
তবে পাকিস্তানের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, সীমান্ত ঘেঁষা জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই নির্দিষ্ট অভিযান চালানো হয়েছে। বিশেষ করে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র ঘাঁটি ধ্বংস করাই ছিল মূল উদ্দেশ্য। পাক সেনার তরফে বিবৃতিতে বলা হয়েছে, পক্তিকা, পক্তিয়া, নঙ্গরহার ও খোস্ত অঞ্চলে সন্ত্রাসবাদীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হামলার কয়েক ঘণ্টা আগেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পাক সেনার একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানায় ইসলামাবাদ। ঘটনায় এক সেনা আধিকারিক-সহ দু’জনের মৃত্যু হয়। এর আগেও পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। গত সোমবার বজৌর এলাকায় সেনাচৌকিতে আত্মঘাতী হামলায় অন্তত ১১ জন পাক সেনা নিহত হন। ওই হামলার দায় পরোক্ষে আফগান মাটিতে সক্রিয় জঙ্গিগোষ্ঠীর উপর চাপায় পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সীমান্তপারের সন্ত্রাসবাদ দমনেই সাম্প্রতিক বিমান অভিযান। তবে কাবুলের অভিযোগ, এই যুক্তির আড়ালে নিরীহ নাগরিকদের উপর হামলা চালানো হয়েছে

জরুরি বৈঠকে তালিবান প্রশাসন(Pakistan Airstrike on Afghanistan)
হামলার পরপরই কাবুলে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে তালিবান প্রশাসন। সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ কী হবে, তা নিয়েই রণকৌশল নির্ধারণ চলছে বলে সূত্রের খবর। যদিও তাৎক্ষণিক পাল্টা আঘাতের পথে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও ভাবা হচ্ছে।
Tuned in to Hon’ble Prime Minister Shri @narendramodi Ji’s Mann Ki Baat along with @BJP4Bengal Mahila Morcha Karyakartas at Nandigram.
Today, Hon’ble PM hailed the AI Impact Summit 2026 as a global turning point for AI usage, showcasing India’s capabilities in human-centric AI… pic.twitter.com/YoqDzaBCJM— Suvendu Adhikari (@SuvenduWB) February 22, 2026
সীমান্তে উত্তেজনা বাড়ছে
দুই দেশের মধ্যে আগে থেকেই সীমান্ত উত্তেজনা ছিল। নতুন করে এই বিমান হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, যদি কূটনৈতিক পথে সমাধান না মেলে, তবে পাক-আফগান সীমান্তে অস্থিরতা আরও বাড়তে পারে।
আফগানিস্তানের বার্তা স্পষ্ট নাগরিকদের রক্তের হিসাব চুকিয়ে নেওয়া হবে। এখন নজর আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার দিকে।
আরও পড়ুন:
সমুদ্রে ভারতীয় কোস্ট গার্ডের বড় সাফল্য! (Indian Coast Guard) দ্বারকা উপকূলে কোটি টাকার সিগারেট-সহ আটক বিদেশি নৌকা
