Maan ki Baat
Bengal Liberty, নয়াদিল্লি: আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মন কি বাত’ পর্বে বিবিধ বার্তা প্রতিস্থাপন করেন। তিনি দেশের ঐতিহ্য ও কৃষি সম্পর্কিত বার্তা প্রতিস্থাপন করেন। প্রথমেই গত বছরের মহাকুম্ভের স্মৃতির প্রতিফলন ঘটিয়ে বলেন, প্রয়াগরাজ মহাকুম্ভ সংগমতটে কোটি কোটি সাধু-সন্ন্যাসী ও ভক্তের সমাগমে ভারত তার সনাতন চেতনায় নতুনভাবে জেগে উঠেছিল।
সেই ধারাবাহিকতায় এ বছর কেরালার ভরতপুঝা নদীর তীরে প্রায় আড়াইশো বছর পর আয়োজিত হয় নামাংকম, যা ‘কেরালা কুম্ভ’ নামেও পরিচিত। মাঘ মাসের পুণ্য তিথিতে আয়োজিত এই স্নানকে তিনি ভারতের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

দেশীয় কৃষিক্ষেত্রে উন্নয়নের বার্তা (Maan ki Baat)
আধ্যাত্মিকতার পাশাপাশি কৃষিক্ষেত্রের উন্নয়ন নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, দেশের কৃষকরা শুধু অন্নদাতা নন, তাঁরা মাটির প্রকৃত রক্ষক। আধুনিক প্রযুক্তি ও নতুন পদ্ধতির মাধ্যমে উৎপাদন ও গুণগত মান দুটোই বাড়ছে। উদাহরণ হিসেবে তিনি ওড়িশার কৃষক হিরোদ প্যাটেলের উদ্যোগের কথা উল্লেখ করেন। নদীর উপর কাঠামো তৈরি করে একই জমিতে ধান, ফল ও মাছচাষের মাধ্যমে বহুমুখী উৎপাদনের মডেল গড়ে তুলেছেন তিনি।
ধানচাষে এগিয়ে ভারত (Maan ki Baat)
কেরালার ত্রিসূর জেলার এক কৃষিক্ষেত্রে প্রায় ৫৭০ প্রজাতির ধান ও বিভিন্ন মসলার চাষের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এটি শুধু একটি ক্ষেত নয়, বরং বীজ সংরক্ষণের এক বৃহৎ কেন্দ্র হিসেবে কাজ করছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উদ্যোগ।

‘মন কি বাত’-এর এই পর্বে ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কেই দেশের শক্তি হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
