WB DA Protest Strike
Bengal Liberty Desk, ২৬ ফেব্রুয়ারি, কলকাতা: আসন্ন নির্বাচনের প্রাক্কালেই রাজ্য সরকার কী আরও বেকায়দায় পড়তে চলেছে? এবার সেই রাস্তাই হয়তো করে দিল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। তাও আবার ১৩ মার্চ রাজ্য জুড়ে সরকারি কর্মচারীদের ধর্মঘটের ডাক দিয়ে (WB DA Strike March 13)।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তাও আবার ৩১ মার্চের মধ্যে। কিন্তু খুব অদ্ভুতভাবে দেখা যায় রাজ্য সরকার উদাসীন। ফলে ২৬ ফেব্রুয়ারি অর্থাৎ আজ, বৃহস্পতিবার কালীঘাট অভিযানের ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু মিছিল শুরুর আগেই দেখা যায় ধর্মতলার ডোরিনা ক্রসিং ব্যারিকেড দিয়ে ঘেরা। যাওয়ার পথ বন্ধ। অবশেষে দুপুর থেকেই ডিএ এর দাবিতে সরকারি কর্মীরা ডোরিনা ক্রসিং অবরোধ করেন। সেই অবরোধ ওঠে বিকেল চারটের সময় (WB DA Strike March 13)।
আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে আদালতের নির্দেশ মোতাবেক বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এমনকি, ৬ লক্ষ শুন্য পদে নিয়োগ করতে হবে। অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। এই দাবির পরিপ্রেক্ষিতেই লক্ষ্মীবারের বারবেলায় কালীঘাট অভিযান ছিল তাঁদের।
তাঁদের দাবি ছিল, ডোরিনা ক্রসিং এ এসে কথা বলুক মুখ্যসচিব কিংবা মুখ্যমন্ত্রী। কিন্তু সেটা না হওয়ার জেরে এবার ১৩ মার্চ ধর্মঘটের ডাক (WB DA Strike March 13)।
আরও পড়ুন (WB DA Strike March 13)-
DA Contempt Case in Supreme Court : বকেয়া ডিএ নিয়ে ফের সুপ্রিম কোর্টে! আদালত অবমাননার পথে সরকারি কর্মীরা
West Bengal DA Contempt Notice: ডিএ নিয়ে নয় আলোচনা!

শুধু শিক্ষক শিক্ষিকারাই নন। এমন অনেক পুলিশ কর্মীরাও বর্তমানে এই আন্দোলনকে সমর্থন করছেন। এ প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেন, ‘অনেক পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগে আছেন। তাঁরাও চাইছেন। ১৩ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে। মানুষকে আর বোকা বানানো যাবে না। এখনও সময় আছে। এবার যদি ডিএ না দেওয়া হয় তাহলে সরকার বদলে যেতে বেশি সময় লাগবে না। সরকারি কর্মীরাই মুখ ফিরিয়ে নেবেন (WB DA Strike March 13)।’
এখন এটাই দেখার ১৩ মার্চের মধ্যে অন্তত ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ্য ভাতা রাজ্য সরকার মেটায় নাকি সরকারের না দেওয়ার মনোভাবেই অনড় থাকে। উত্তরটা সময়ই বলবে।
