NCW Suo Motu Action Kolkata
Bengal Liberty Desk, ৩ মার্চ, কলকাতা: খাস কলকাতায় পুলিশের অন্দরে মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ শহরতলির একটি থানায় অফিসার ইনচার্জের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ নিয়ে শোরগোল দফতরের অন্দরে। এই ঘটনায় এবার কড়া অবস্থান নিল জাতীয় মহিলা কমিশন (NCW)। কমিশন এই ঘটনায় স্বতঃপ্রণোদিত (Suo motu) পদক্ষেপ গ্রহণ করেছে (NCW Suo Motu Action Kolkata)।
কী ঘটনা (NCW Suo Motu Action Kolkata)?
অভিযোগ, কলকাতার একটি থানার তৎকালীন অফিসার ইনচার্জ (OC) তাঁর অধীনে কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে যৌন হেনস্থা করেন এবং পদের অপব্যবহার করে তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করেন। গত ১ মার্চ, রবিবার ওই মহিলা সিভিক ভলান্টিয়ার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে এবং রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে।
জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ (NCW Suo Motu Action Kolkata)-
জাতীয় মহিলা কমিশন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, এটি সংবিধান প্রদত্ত মর্যাদার অধিকার ও সাম্যের অধিকারের চরম লঙ্ঘন। কর্মক্ষেত্রে যৌন হেনস্থা প্রতিরোধ আইন বা ‘পশ’ (POSH) অ্যাক্ট, ২০১৩-এর অবমাননা হিসেবেও এটিকে দেখছে কমিশন। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহটকর জানিয়েছেন যে, একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের এই ধরনের আচরণ আইন-শৃঙ্খলার ওপর মানুষের আস্থা কমিয়ে দেয়।
আরও পড়ুন (NCW Suo Motu Action Kolkata)-
সরকার বিরোধী ভিডিওর পরেই কী টার্গেট? যৌন হেনস্থার অভিযোগ Nonsane শমীক অধিকারীর বিরুদ্ধে (Sameek Adhikari allegation)
Women Safety Initiative Kolkata:ভোটের মুখে নারী নিরাপত্তা ইস্যুতে সক্রিয়তা, ‘পিঙ্ক বুথ’ ঘোষণায় প্রশ্নের মুখে মমতা সরকার!
ডিজিপি-কে দেওয়া নির্দেশিকা (NCW Suo Motu Action Kolkata)-

- রাজ্য পুলিশের ডিজি (DGP)-কে দেওয়া নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে,
- অবিলম্বে উপযুক্ত ধারায় এফআইআর (FIR) দায়ের করতে হবে।
- একটি নিরপেক্ষ এবং সময়বদ্ধ তদন্ত নিশ্চিত করতে হবে।
- অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় পদক্ষেপ নিতে হবে।
- প্রমাণ নষ্ট হওয়া রুখতে ডিজিটাল ও ফরেনসিক প্রমাণাদি সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।
অভিযোগকারিনী মহিলাকে কোনওভাবেই যেন হেনস্থা বা প্রতিহিংসার শিকার না হতে হয়, তা নিশ্চিত করতে হবে (NCW Suo Motu Action Kolkata)।
