Bangladesh TV shooting set clash
Bengal Liberty, কলকাতা:
বাংলাদেশের ছোটপর্দার পরিচিত মুখ তানজিন তিশাকে ঘিরে তীব্র বিতর্ক। মানিকগঞ্জে আসন্ন নাটকের শুটিং চলাকালীন সহ-অভিনেত্রী সামিয়া অথৈকে মারধর ও অসদাচরণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে টালমাটাল শুটিং সেট।
উপহার ঘিরে শুরু বিতর্ক Bangladesh TV shooting set clash
অভিযোগ অনুযায়ী, নাটকের শুটিংয়ে যাওয়ার আগে তিশার জন্য একটি উপহার নিয়ে যান সামিয়া। তবে তিশা সেই উপহার নিতে অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি অথৈয়ের। যদিও সেই সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

থাপ্পড়ের দৃশ্য থেকে বাস্তবের সংঘর্ষ? Bangladesh TV shooting set clash
২ মার্চ শুটিং চলাকালীন একটি দৃশ্যে চিত্রনাট্য অনুযায়ী তিশাকে আলতো করে থাপ্পড় মারার কথা ছিল সামিয়ার। অথৈয়ের দাবি, নির্দেশ মেনেই তিনি হালকা করে থাপ্পড় দেন। কিন্তু তাতেই রেগে গিয়ে এলোপাথারি মারধর শুরু করেন তিশা। এমনকি খামচে হাতে রক্ত বের করে দেন বলেও অভিযোগ। মারধরের চোটে কানের দুল ছিটকে পড়ে যায় বলে জানিয়েছেন সামিয়া।

সেটে উপস্থিত ছিলেন পরিচালক ও অভিনেতারা Bangladesh TV shooting set clash
অভিযোগ, ঘটনাটি শুটিং মনিটরে বসে দেখছিলেন অভিনেতা Shahiduzzaman Selim ও পরিচালক রিংকু। হঠাৎ এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন সেলিম এবং জানতে চান, আগে থেকে কোনও ব্যক্তিগত বিরোধ ছিল কি না। অথৈ দাবি করেন, অতীতে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করার সময়ও তিশা তাঁকে হুমকি দিয়েছিলেন।
ফেসবুক লাইভে বিস্ফোরক অভিযোগ
ঘটনার পর ঢাকা ফেরার পথে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন সামিয়া। তিনি বলেন, “আমি জানি না উনি নেশাগ্রস্ত ছিলেন কি না। কারণ ওঁর গা থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। মানিকগঞ্জে আসার পর থেকেই স্নানঘরে নিজেকে আটকে রাখতেন। কী করতেন জানি না। আমার জীবনে শুটিংয়ে এমন অভিজ্ঞতা হয়নি। আমি বিচার চাই।”
তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা
এই ঘটনার পর তানজিন তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য ঘটনা ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশের বিনোদন জগতে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ কতটা সত্য, তা তদন্তসাপেক্ষ তবে আপাতত বিতর্কের কেন্দ্রে তানজিন তিশাই।
