India Vs England semi final 2
Bengal Liberty, কলকাতা ৫ মার্চ ২০২৬: চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। হাই ভোল্টেজ এই সেমির ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা (India Vs England semi final 2)। ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে আজ Sea of Blue দেখা যাবে, তাতে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যেই বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছে নিউজিল্যান্ড। এখন দেখার কোন দল নিজেদের সেরাটা উজাড় করে ফাইনালের টিকিট পুরোপুরি কনফার্ম করবে।

২০২২ ও ২০২৪-এও মুখোমুখি (India Vs England semi final 2)
ভারত বনাম ইংল্যান্ডের লড়াইয়ের ইতিহাস অনেক বড়। সে সব এখন না বলে মূল কথায় আসা যাক। এই নিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে তৃতীয়বার মুখোমুখি হবে দুই দল।
২০২২ সালের সেমিফাইনালে জস বাটলার ও অ্যালেক্স হেলসের ঝড়ে উড়ে গিয়েছিল ভারতীয় দল। ১০ উইকেটের লজ্জার হার দিয়ে শেষ হয়েছিল রোহিতদের অভিযান। পরে ফাইনালে পৌঁছে পাকিস্তানকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয় থ্রি লায়ন্স।
আবার ২০২৪ সালেও একই মঞ্চে মুখোমুখি হয় দুই দল, তবে ফল হয় সম্পূর্ণ উল্টো। সেই সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে একতরফা হারায়। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে ১১ বছরের খরা কাটিয়ে আবারও চ্যাম্পিয়ন হয় ভারত। দুই দলই দুইবার করে চ্যাম্পিয়ন, তাই লড়াই যে জোরদার হবে তা ক্রিকেটপ্রেমীরা আগেই জানেন।
২০১৬-র খারাপ স্মৃতি (India Vs England semi final 2)
২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালও হয়েছিল এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেবার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চোখের জলে মাঠ ছাড়তে হয়েছিল রোহিত–বিরাটদের। এবারও কি তেমন কিছু অপেক্ষা করছে? নাকি জয় তুলে নেবে মেন ইন ব্লু?
Mamata Banerjee: এবার কি রাজ্য্যবাসীকে প্রজা বলে ভাবতে শুরু করেছে তৃণমূল?
আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন: https://t.co/JPW27NLnbH@bengalliberty @MamataOfficial @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @BJP4Bengal #WestBengal #WestbengalElection2026 #BJP pic.twitter.com/4Yi9jfBnaP
— Bengal Liberty (@bengalliberty1) March 5, 2026
টস খুবই গুরুত্বপূর্ণ (India Vs England semi final 2)
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জেতা খুবই গুরুত্বপূর্ণ। টসে বাজিমাত মানেই ম্যাচের ৫০% পকেটে। তাই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে টস জেতাও জরুরি।

দুই দলের অবস্থা (India Vs England semi final 2)
অন্যদিকে দুই দলের ব্যাটাররাই খুব একটা ভালো ফর্মে নেই। সঞ্জু স্যামসনের ৯৭ রানের উপর ভর করেই ভারত সেমিফাইনালে প্রবেশ করেছে। তবে অভিষেক শর্মার ফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্পিন বিভাগই এখন ভারতের বড় ভরসা। অন্যদিকে ভারতের ফিল্ডদার ক্যাচ পোস্কাছে আগের ম্যাচেও অভিষেক ক্যাচ ফেলেছেন।
অন্যদিকে ইংল্যান্ডও খুব একটা স্বস্তিতে নেই। তাই দ্বিতীয় সেমিফাইনাল যে জমজমাট হবে, তা প্রায় নিশ্চিত।
রোমাঞ্চকর পরিসংখ্যান (India Vs England semi final 2)
আরেকটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান—২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ থেকে যে দল সেমিফাইনাল ২-এ জয়ী হয়েছে, সেই দলই শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কোন দল জয়ী হয়।

