Yuva Sathi Scheme Payment Failure
Bengal Liberty Desk, ১১ মার্চ, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের অন্যতম বড় ঘোষণা ছিল ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের অধীনে ২১ থেকে ৪০ বছর বয়সীদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথা। কিন্তু প্রকল্প শুরু হতেই দেখা দিয়েছে বিপত্তি। বিশেষ করে অনলাইনে আবেদনকারীরা পড়েছেন চরম সমস্যায়। অভিযোগ উঠেছে, মোবাইলে টাকা ঢোকার মেসেজ এলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে না। উল্টে কিছুক্ষণ পরেই আসছে ‘ট্রানজাকশন ফেইল্ড’-এর বার্তা (Yuva Sathi Scheme Payment Failure)।
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, গত ৭ মার্চ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল। কিন্তু তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসতে শুরু করেছে। আবেদনকারীদের দাবি, যুবসাথীর টাকা মেসেজে ঢুকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না! বরং মেসেজের কিছুক্ষন পর তা ‘ফেইল্ড’ বলে জানানো হচ্ছে।
আবেদনকারীদের কী অভিযোগ (Yuva Sathi Scheme Payment Failure)?

আবেদনকারীদের অভিযোগ, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের ডিজিটাল ত্রুটির কারণে এই বিভ্রাট ঘটছে। কারো কারো ক্ষেত্রে ১৪ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর থাকলেও মেসেজে দেখা যাচ্ছে ১৩টি সংখ্যা। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে চলছে ব্যাপক চর্চা। সব মিলিয়ে যুব সাথীর অনলাইন আবেদন কারীদের একাংশ অথৈজলে পড়েছেন ।
আরও পড়ুন (Yuva Sathi Scheme Payment Failure)-
Yuba Sathi Scheme WB: ভোট যত কাছে, ভাতা তত তাড়াতাড়ি? নারী দিবসের আগেই ‘যুবসাথী’ টাকা অ্যাকাউন্টে
Suvendu Adhikari’s statement : লাইন থেকে অনলাইন! ‘যুবসাথী’ ফর্মে ইউ-টার্ন, মমতার সিদ্ধান্তে শুভেন্দুর কটাক্ষ
এই সমস্যা বাড়তে থাকলে আসন্ন বিধানসভা ভোটে শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য যে খুব একটা সুখকর কিছু হবে না, তা বলাই বাহুল্য (Yuva Sathi Scheme Payment Failure)।
