Strait of Hormuz importance
Bengal Liberty, কলকাতা ১২ মার্চ ২০২৬ :
হরমুজ প্রণালী—এই নামটা এখন মানুষের মুখে মুখে। ছোট-বড় সব পক্ষই এই নামের সঙ্গে এখন ওয়াকিবহাল(Strait of Hormuz importance)। সবার মনে একটাই প্রশ্ন—তেল, গ্যাস ও বাণিজ্যিক সামগ্রীর জন্য কেন গোটা বিশ্ব ইরানের উপর নির্ভরশীল? যেখানে সুপার পাওয়ার বলে দাবি করা আমেরিকাকেও ইরানের এই জলপথের উপরই নির্ভর করে থাকতে হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়া রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই এয়ার স্ট্রাইকের মৃত্যুর পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। তারপর থেকেই ইরান প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ইরান–ইসরায়েল–আমেরিকা এই তিন দেশই যুদ্ধে জড়িয়ে পড়েছে।
পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার—বিভিন্ন জায়গায় হামলার খবর সামনে এসেছে। পাল্টা জবাব দিতেও ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু অন্য দেশে যুদ্ধ হলে ভারতের আমদানি–রপ্তানি কেন ক্ষতিগ্রস্ত হয়? তেল ও গ্যাসের দাম কেন এত বেড়ে যায়? আসুন দেখে নেওয়া যাক।

হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ Strait of Hormuz importance
* হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক তেল পরিবহন পথ। অন্য পথ দিয়ে সামগ্রী আনলে তার খরচ অনেক বেড়ে যায়, তাই খরচ বাঁচাতে এই পথই প্রধান ভরসা।
* হরমুজ প্রণালীর মাধ্যমে সরাসরি ৮টি দেশ নির্ভরশীল—যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি। এর ফলে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয় এবং প্রয়োজনীয় সামগ্রী দ্রুত পৌঁছে যায়।
* ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে প্রতিদিন প্রায় ২০–২১ মিলিয়ন ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে তেল বাণিজ্যে বিপুল অর্থনৈতিক লেনদেন হয়।
* এলপিজি সরবরাহের ক্ষেত্রে কাতার প্রায় ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করে। ভারতের ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ এলপিজি হরমুজ প্রণালী দিয়েই আসে। তাই গ্যাস সরবরাহে সমস্যা হলেই ঘরোয়া গ্যাস থেকে শুরু করে বাণিজ্যিক গ্যাস—সব কিছুর দাম বেড়ে যায়।
* ভারত, চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলির জ্বালানি নিরাপত্তার জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশগুলি তাদের তেল ও গ্যাস আমদানির জন্য এই পথের উপর ব্যাপকভাবে নির্ভর করে।
* যদিও কিছু বিকল্প পাইপলাইন ব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলি খুব একটা কার্যকরী নয় এবং অনেক সময় লাগে। তাই এখনও অধিকাংশ দেশকেই হরমুজ প্রণালীর উপর ভরসা রাখতে হচ্ছে।
এখন প্রধান প্রশ্ন—কবে থামবে এই যুদ্ধ? কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? আলী খামেনেই কে হত্যা করে গোটা পৃথ্বী কে ধ্বংসের মুখে টেলে দিয়েছে ইসরায়েল ও আমেরিকা সেই নিয়েই চিন্তায় মগ্ন সারা বিশ্ব।
