Oli arrested
Bengal Liberty, ২৮ মার্চ :
২০২৪ সালে তৎকালীন ওলি সরকারের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় প্রতিবাদ, বিক্ষোভ, মিছিলে সামিল হয়েছিলেন শতাধিক জেন-জি যুব সমাজ (Oli arrested)। সরাসরি অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ার একাধিক মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব নিষিদ্ধ করে দেওয়া হয়। তার সঙ্গে চাকরি, শিক্ষা—সব জায়গাতেই বিপুল দূর্নীতি ধরা পড়ে (Oli arrested )। ঠিক তারপরেই এক নতুন নায়কের উদয় হয়, বলেন্দ্র শাহ। তাঁর নেতৃত্বে নতুন জেন-জি সরকার নেপালের মাটিতে প্রতিষ্ঠিত হয়।

নয়া রাজনৈতিক পরিস্থিতি (Oli arrested )
নেপালে রাজনৈতিক উত্তাপের মধ্যেই গ্রেফতার করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। শুধু তিনি একা নন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করেই এখন নেপালের মাটিতে প্রবল রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

গ্রেফতারের পরে ওলির বক্তব্য (Oli arrested )
রেফতার হওয়ার পর ওলি বলেন, “আমাকে গ্রেফতার করা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। দেশে আইন-আদালত আছে, আমি বেকসুর খালাস পাবই। লড়াই চলছে, চলবে।”
Nepal’s former PM KP Sharma Oli arrested after Nepal’s new govt’s formation
– He tried to suppress GenZ’s protest
– 76 people d!ed coz of that
– He banned social media to curb dissentIt should be an eye opener to “other dictators,” they are next.
— Tarun Gautam (@TARUNspeakss) March 28, 2026
ওলির গ্রেফতার প্রসঙ্গে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানান, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মানুষ নেপালের মাটিতে গর্জে উঠেছে। ওলির গ্রেফতার কোনো প্রতিহিংসা নয়, বরং সঠিক বিচারের আশাতেই ওনাদের গ্রেফতার করা হয়েছে। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম—সেটাই পালন করছি।”
সরকারের বক্তব্য, জেন-জি আন্দোলনের সময় ঘটে যাওয়া হিংসা ও মৃত্যুর ঘটনার দায় থেকে ওলি এবং রমেশ লেখকের আসল ভূমিকা তদন্ত করতেই এই গ্রেফতারি। এবার দেখার, নেপালের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।
