Priyanka Sarkar FIR
Bengal Liberty Desk, ৩০ মার্চ, কলকাতা: ‘চিরদিনই তুমি যে আমার’—এই ছবির মাধ্যমে বড় পর্দায় নায়ক রূপে যাত্রা শুরু। তার আগে প্রবাল রঙের আলো ও ‘চাকা’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়। কিন্তু ২০০৮ সালের একটি ছবি বাংলা সিনেমার ইতিহাসটাই বদলে দেয়। উদয় হয় রাহুল-প্রিয়াঙ্কা জুটি, তার সঙ্গে রাজ চক্রবর্তী ও জিৎ গাঙ্গুলি। কিন্তু এইভাবে সবাইকে না বলে চলে যাবে একজন মানুষ তা কি কেউ জানত?
একটি ঘটনা, তাতেই সব শেষ (Rahul Banerjee death)!
গতকাল, রবিবার হঠাৎ এক মর্মান্তিক ঘটনা কার্যত সবাই কে নাড়িয়ে দিল। মাত্র ৪২ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে একা করে চলে গেলেন একজন দক্ষ অভিনেতা, লেখক, এবং সব থেকে গুরুত্বপূর্ণ—একজন ভালো মানুষ। ‘ভোলে বাবা পার করেগা ‘ সিরিয়াল শুটিং চলাকালীন তালসারি সৈকতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। হৃদয়বিদারক এই খবর সামনে আসতেই শোকস্তব্ধ টলিপাড়া (Rahul Banerjee death)।
একের পর এক সতীর্থদের বেদনাদায়ক বার্তা (Rahul Banerjee death)

মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসতেই বেজে ওঠে একের পর এক ফোন। পরিচালক রাজ চক্রবর্তী জানান, “নির্বাচনের জন্য ব্যস্ত ছিলাম। শুভশ্রী আমাকে জানায়। প্রথমে বিশ্বাস হয়নি। খুবই মর্মান্তিক একটি ঘটনা, বলার কোনো ভাষা নেই।”
আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা বাদশা মৈত্র। তাঁর কথায়, “কি বলবো বলুন তো! এত ছোট বয়সে সবাইকে ছেড়ে চলে গেল। সত্যিই কিছু বলার নেই।”
‘সহজ কথা’ পডকাস্টে গেস্ট হয়ে এসেছিলেন মীর আফসার আলী। তিনি বলেন, “আমি ভেবেছিলাম ভুল খবর। প্রথমে বিশ্বাস হয়নি। আজ আমি নির্বাক। রাহুল শুধু অভিনেতা নয়, একজন লেখক ও একজন ইউথ লিডার, যে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে। খুবই দুঃখজনক ঘটনা।”
অভিনেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য, “ও আমার ভাই। ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে আমাদের যাত্রা শুরু। আমি কাকিমাকে কী বলবো, কিছু বুঝতে পারছি না।”
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন— “রাহুল শুধু অভিনেতা নয়, খুব ভালো একজন মানুষ। আমরা একসঙ্গে অনেক ওয়েব সিরিজ ও সিনেমায় কাজ করেছি। কিছুদিন আগেই আমরা একটি কাজ করলাম। আমি মর্মাহত।”
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কথায়, “আমি পাস্ট টেন্সে রাহুলের সম্বন্ধে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করতে পারছি না এই ঘটনা ঘটেছে।”
এরই মধ্যে অভিনেতা অরিত্র দত্ত বণিক, যিনি রাহুলের সঙ্গে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন, তিনি একাধিক প্রশ্ন তোলেন— “সাধারণ দুর্ঘটনার আড়ালে অন্য কোনও রহস্য লুকিয়ে নেই তো?” এই ঘটনার সঠিক তদন্ত হোক বলে দাবি জানিয়েছেন অরিত্র।
রাহুলের পাড়াতেও শোকের ছায়া (Rahul Banerjee death)!

ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই রাহুলের ফ্ল্যাটে উপস্থিত হন তাঁর সতীর্থরা। প্রথমেই আসেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে অভিনেতা বিক্রম, গৌরব ও ঋদ্ধিমা। পুরো এলাকায় থমথমে পরিবেশ—সবাই নির্বাক।
আরও পড়ুন-
Rahul Arunoday Banerjee: বাড়িতে ফিরলেন নিথর রাহুল, ‘বাবিন’-কে শেষবার দেখতে জনস্রোত—শোকে স্তব্ধ বিজয়গড়!
Tollywood safety issue: অনুমতি ছাড়া জলে শুটিং, গোপন গর্তে পা পিছলে বিপর্যয়! তালসারি কাণ্ডে কড়া তদন্তে পুলিশ
খুব অল্প বয়সেই সবাইকে একা করে চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার ‘সহজ কথা’ পডকাস্টটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। জীবনের চাকা এতো তাড়াতাড়ি থেমে যাবে সত্যি কেউ কী জানতো? না ফেরার দেশে ভালো থাকুন রাহুল—এই কামনাই এখন সবার মনে।
