WB Deputy CEO Removed
Bengal Liberty Desk, ৩০ মার্চ, কলকাতা: রাজ্যে নির্বাচন ঘিরে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত। এবার রদবদল করা হল CEO দফকরে। ডেপুটি সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হল সুব্রত পালকে। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয়েছে রাহুল নাথকে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সুব্রত পালকে স্বাস্থ্য দফতরে বদলি করা হয়েছে।
অ্যাডিশনাল সেক্রেটারি পদেও রদবদল (WB Deputy CEO Removed)
শুধু ডেপুটি সিইও তেই সীমাবদ্ধ থাকেনি কমিশন। একযোগে সরানো হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি পদে থাকা নরেন্দ্রনাথ দত্ত ও সুপ্রিয় দাসকে। পাশাপাশি জয়েন্ট সেক্রেটারি মিঠু সরকারকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর আগেও রাজ্যের পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক বদল করা হয়েছে। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষস্তরের কর্মকর্তাদের স্থানান্তর করা হয়েছে ধারাবাহিকভাবে। একাধিক জেলার পুলিশ সুপারদেরও বদলি করেছে নির্বাচন কমিশন (WB Deputy CEO Removed)।
নির্বাচন কমিশনের একের পর এক বড় পদক্ষেপ (WB Deputy CEO Removed)

রাজ্যে ভোট ঘোষণা হওয়ার রাত থেকেই শুরু হয়েছে আধিকারিক বদল। গতকাল, রবিবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে রাজ্য পুলিশ ও প্রশাসনে একঝাঁক রদবদল করে নির্বাচন কমিশন। ভবানীপুর ও নন্দীগ্রাম সহ মোট ১৭০টি থানার ওসিকে দায়িত্ব থেকে সরানো হয়েছে। সব মিলিয়ে ১৮৪ জন পুলিশ আধিকারিককে অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন (WB Deputy CEO Removed)-
Election Commission India : বঙ্গ ভোটের ঘণ্টা বেজে গেল! নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি, নির্দিষ্ট হল ভোটের সময়সূচি
EC 267 Officer Transfer: একদিনে ২৬৭ আধিকারিক অপসারণ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এবার হাই কোর্টে কল্যাণ
একইসঙ্গে ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদেরও দায়িত্ব থেকে সরানো হয়েছে। এই তালিকায় নন্দীগ্রামের দুই ব্লকের বিডিও-ও রয়েছেন। জেলার নিরিখে দেখলে, পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি, ১৪ জন বিডিও ও এআরও বদলি হয়েছেন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ১১ জনকে সরানো হয়েছে। তারপর আজও একই ভাবে সরানো হয় রাজ্যের ডেপুটি সিইও এবং দুই অ্যাডিশনাল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারিকেও।
