Khobayeb Amin resignation
Bengal Liberty Desk, Kolkata:
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-এর পশ্চিমবঙ্গের সভাপতি খোবায়েব আমিন নিজের পদ থেকে পদত্যাগ করেছেন Khobayeb Amin resignation। শুক্রবার তিনি দলের চেয়ারম্যানের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

কি লিখেছেন খোবায়েব আমিন Khobayeb Amin resignation
পদত্যাগপত্রে খোবায়েব আমিন লিখেছেন, আম জনতা উন্নয়ন পার্টির সভাপতির দায়িত্ব পালন করা তাঁর কাছে অত্যন্ত সম্মানের বিষয় ছিল। দীর্ঘ সময় ধরে তিনি দলের হয়ে কাজ করেছেন এবং দলের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করার পর তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চিঠিতে আরও উল্লেখ করেন, একজন পীরজাদা হিসেবে এবং একটি সামাজিক ফাউন্ডেশনের সেক্রেটারি হিসেবে সমাজের প্রতি তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। রাজনৈতিক ব্যস্ততার কারণে সেই দায়িত্বগুলি ঠিকভাবে পালন করা সম্ভব হচ্ছিল না।

তাই সমাজসেবামূলক কাজ ও ধর্মীয় দায়িত্বে আরও বেশি সময় দেওয়ার জন্য তিনি রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। খোবায়েব আমিন তাঁর পদত্যাগপত্রে দলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, তাঁর দায়িত্বকালীন সময়ে দলের নেতা-কর্মীরা যে সমর্থন ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি দলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং দলের কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যাক—এই কামনাও করেছেন তিনি।
খোবায়েব আমিনের এই আকস্মিক পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর এই সিদ্ধান্তের পিছনে ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্প্রতি হুমায়ুন কবীরের ভাইরাল ভিডিওর ফলে তাঁর এই পদত্যাগ। যদিও হুমায়ুন কবীর ভিডিওটি তৃণমূল কংগ্রেসের IPAC দ্বারা AI নির্মিত বলে জানিয়েছেন।
এদিকে AJUP-র পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি। ফলে আগামী দিনে দলের নেতৃত্বে কে আসবেন এবং খোবায়েব আমিনের পদত্যাগে দলের সংগঠনে কী প্রভাব পড়বে—সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।
