missing cinematographer
Bengal liberty desk, কলকাতা:
গত কয়েক দিন ধরে টলিপাড়া যেন এক অজানা আতঙ্কের চাদরে ঢাকা missing cinematographer। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু-শোক কাটতে না কাটতেই পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক অন্তর্ধান নিয়ে তোলপাড় ছিল স্টুডিও পাড়া। সেই আবহেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হন তরুণ সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। তবে এই নিখোঁজ রহস্যের মাঝেই শুক্রবার বিকেলে এল এক চাঞ্চল্যকর মোড়।

ঘটনার সূত্রপাত missing cinematographer
হাবরার বাসিন্দা সৃজন বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘরোয়া পোশাকে (হলুদ টি-শার্ট ও হাফ প্যান্ট) বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরিবারের ধারণা ছিল, আর পাঁচটা দিনের মতো একটু হেঁটেই ফিরে আসবেন তিনি। কিন্তু রাত পেরিয়ে সকাল হলেও সৃজন না ফেরায় এবং তাঁর ফোন বন্ধ থাকায় উদ্বেগ বাড়তে থাকে। রূপকলা কেন্দ্র থেকে পড়াশোনা করা সৃজন গত চার বছর ধরে স্বাধীনভাবে কাজ করছেন। অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’-এর মিউজিক ভিডিওতেও তিনি সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন।
নিখোঁজ রহস্যে নতুন মোড়:
সৃজনের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিনেতা অমিত সাহা ও পরিচালক অনির্বাণ মাইতি সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু এর মাঝেই সৃজনের এক বন্ধু মৈনাক গুহ এক বিস্ফোরক দাবি করেছেন। তাঁর কথায়, সৃজন নিজেই নাকি অন্য এক বন্ধুর সাথে যোগাযোগ করে জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগত কারণে ‘স্ব-ইচ্ছায়’ কিছু দিনের জন্য লোকচক্ষুর অন্তরালে গিয়েছেন। নির্দিষ্ট সময়ে তিনি ফিরে আসবেন।
বন্ধুর এই দাবির পর প্রশ্ন উঠছে— কেন সৃজন বয়স্ক বাবা-মাকে বাড়িতে ফেলে এভাবে নিরুদ্দেশ হলেন? অন্যদিকে, তাঁর আরেক বন্ধু সাগ্নিক মুখোপাধ্যায় জানিয়েছেন, সৃজন বরাবরই খুব চুপচাপ স্বভাবের। তবে কেন তিনি ফোন বন্ধ করে হঠাৎ উধাও হলেন, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।
অস্থির টলিপাড়া:
একদিকে পরিচালক উৎসব মুখোপাধ্যায় নিমতায় ব্যাঙ্কের কাজে বেরিয়ে গত এক সপ্তাহ ধরে নিখোঁজ, অন্যদিকে সৃজনের এই অন্তরালে যাওয়া— সব মিলিয়ে টালিগঞ্জের আকাশে কালো মেঘ। শিল্পীদের একাংশের অভিযোগ, গত কয়েক দিনের অস্থিরতা, কাজ হারানো বা ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ চাপের কারণেই কি মানসিক অবসাদে ভুগছেন সৃজনরা?
পরিবারের আর্তি:
সৃজনের পরিবারের তরফে ইতিমধ্যেই স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সৃজনের হদিস পেতে দুটি নম্বরও দেওয়া হয়েছে (৮০১৭০২২৬৬৭ অথবা ৯৮৩৬৯৯৫৬৯৬)। এখন দেখার, সৃজন সত্যি নিজের ইচ্ছায় দূরে আছেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় গভীর রহস্য।
