Election statistics
Bengal Liberty, Kolkata :
প্রথম ও দ্বিতীয় দফার ভোট ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে Election statistics। তবে শুধু প্রচার নয়, প্রার্থীর সংখ্যাও বলে দিচ্ছে কোন কেন্দ্রে লড়াই সবচেয়ে কঠিন হতে চলেছে। কোথাও প্রার্থীর ভিড়ে ভোটারদের সামনে একাধিক বিকল্প, আবার কোথাও তুলনামূলক সহজ সমীকরণ। এক নজরে দেখে নেওয়া যাক কোন কেন্দ্রে সবচেয়ে বেশি, আর কোথায় সবচেয়ে কম প্রার্থী।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যে দু’দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। মোট ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে। দুই দফা মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৯২৬। ফল ঘোষণা হবে ৪ মে। সংখ্যার নিরিখে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ১৯ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন, ফলে ভোটের সমীকরণ অত্যন্ত জটিল হওয়ার সম্ভাবনা। অন্যদিকে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতা হুগলির গোঘাট (এসসি) কেন্দ্রে। এখানে মাত্র ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেখেনিন এক নজরে কোথায় কত প্রার্থী? Election statistics
প্রার্থী সংখ্যা ১৯,কেন্দ্র: ভাঙড়।
প্রার্থী সংখ্যা ১৫,কেন্দ্র: নোয়াপাড়া, এন্টালি, হাওড়া মধ্য।
প্রার্থী সংখ্যা ১৪, কেন্দ্র: দেগঙ্গা, সোনারপুর দক্ষিণ, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, কাশীপুর-বেলগাছিয়া, বালি, ডোমজুড়।
প্রার্থী সংখ্যা ১৩,কেন্দ্র: বাদুড়িয়া, হাবড়া, বিজপুর, জগদ্দল, রাজারহাট-নিউটাউন, রায়দিঘি, জয়নগর (এসসি), কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, মানিকতলা, হাওড়া উত্তর, আমতা।

প্রার্থী সংখ্যা ১২,কেন্দ্র: কৃষ্ণগঞ্জ (এসসি), বনগাঁ উত্তর (এসসি), আমডাঙা, খড়দহ, রাজারহাট-গোপালপুর, বারাসত, মগরাহাট পশ্চিম, বেহালা পূর্ব, ভাবনীপুর, বালিগঞ্জ, জোড়াসাঁকো, শ্যামপুকুর, হাওড়া দক্ষিণ, শ্যামপুর, তারকেশ্বর।
প্রার্থী সংখ্যা ১১,কেন্দ্র: কৃষ্ণনগর দক্ষিণ, রানাঘাট উত্তর-পূর্ব (এসসি), হরিণঘাটা (এসসি), বনগাঁ দক্ষিণ (এসসি), গাইঘাটা (এসসি), পানিহাটি, কামারহাটি, বসিরহাট দক্ষিণ, কাকদ্বীপ, মন্দিরবাজার (এসসি), বারুইপুর পূর্ব (এসসি), টালিগঞ্জ, মেটিয়াব্রুজ, চৌরঙ্গী, বেলেঘাটা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্রীরামপুর, চন্দননগর, হরিপাল।
প্রার্থী সংখ্যা ১০,কেন্দ্র: বাগদা (এসসি), বরাহনগর, বিধাননগর, মধ্যমগ্রাম, হাড়োয়া, বসিরহাট উত্তর, বারুইপুর পশ্চিম, ডায়মন্ড হারবার, মহেশতলা, শিবপুর, সাঁকরাইল (এসসি), চুঁচুড়া, জাঙ্গিপাড়া, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম।
আরও পড়ুন – শরিককেই নিশানা! রায়গঞ্জে তৃণমূলকে আক্রমণ রাহুল গান্ধীর
প্রার্থী সংখ্যা ৯,কেন্দ্র: করিমপুর, পলাশিপাড়া, নাকাশিপাড়া, চাপড়া, অশোকনগর, নৈহাটি, ভাটপাড়া, ব্যারাকপুর, দমদম উত্তর, দমদম, হিঙ্গলগঞ্জ (এসসি), গোসাবা (এসসি), কুলতলি (এসসি), কুলপি, রাসবিহারী, উলুবেড়িয়া উত্তর (এসসি), উদয়নারায়ণপুর, চাঁপদানি, সিঙ্গুর, পান্ডুয়া, সপ্তগ্রাম, খানাকুল, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর (এসসি), মঙ্গলকোট।
প্রার্থী সংখ্যা ৮,কেন্দ্র: রানাঘাট দক্ষিণ (এসসি), স্বরূপনগর (এসসি), মিনাখাঁ (এসসি), সন্দেশখালি (এসটি), বাসন্তী (এসসি), ক্যানিং পশ্চিম (এসসি), ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব (এসসি), সাতগাছিয়া, বিষ্ণুপুর (এসসি), জগৎবল্লভপুর, চণ্ডীতলা, পুরশুড়া, রায়না (এসসি), জামালপুর (এসসি), মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, গলসি (এসসি)।
প্রার্থী সংখ্যা ৭,কেন্দ্র: কৃষ্ণনগর উত্তর, পাথরপ্রতিমা, সাগর, বজবজ, পাঁচলা, উত্তরপাড়া, বলাগড় (এসসি), ধনেখালি (এসসি), খণ্ডঘোষ (এসসি), কালনা (এসসি), মেমারি, পূর্বস্থলী দক্ষিণ।
প্রার্থী সংখ্যা ৬,কেন্দ্র: ফলতা, আরামবাগ (এসসি), আউশগ্রাম (এসসি)।
প্রার্থী সংখ্যা ৫,কেন্দ্র: গোঘাট (এসসি)।
উল্লেখ্য দ্বিতীয় দফায় মনোনয়ন জমা পড়েছে ১৪৬৩টি। তার মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ১৪৪৮। সংখ্যার এই সমীকরণই ঠিক করে দিচ্ছে কোথায় ‘হাই ভোল্টেজ’ ভোট, আর কোথায় তুলনামূলক শান্ত লড়াই। এখন সব নজর ভোটের দিন ও ফল ঘোষণার দিকে।
