Smriti Irani
Bengal Liberty, Kolkata :
বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মাছ-মাংস নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে (Smriti Irani)। আর সেই প্রেক্ষাপটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বিজেপি এলে মাছ-মাংস বন্ধ বক্তব্যের পাল্টা দিয়ে বললেন, ‘ইলিশ মাছ আনুন, বেছে খাইয়ে দেব’ (Smriti Irani)।

ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেছে খাইয়ে দেব- স্মৃতি ইরানি (Smriti Irani)
বিজেপি বাংলায় ক্ষমতায় এলে রাজ্যের মানুষের আমিষ খাওয়া বন্ধ হয়ে যাবে। এই নিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এই কটাক্ষের জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের আমিষ খাওয়া বন্ধ করে দেবে? এই প্রশ্ন উত্তরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বললেন, “ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেছে খাইয়ে দেব।” তিনি আরও বলেন, এই বিষয়ে আলোচনা না করে বাংলায় নারী নিরাপত্তা, দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে আলোচনা হওয়া উচিত। পানিহাটি থেকে অভয়ার মা রত্না দেবনাথকে প্রার্থী করেছে বিজেপি। তাঁকে তৃণমূল কংগ্রেস হেনস্তা ও সামাজিকভাবে বহিষ্কার করেছে বলে অভিযোগ করেন স্মৃতি।

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমিষ বন্ধের মিথ্যা প্রচার চালানোর অভিযোগ (Smriti Irani)
তৃণমূল কংগ্রেস বাংলায় “বিজেপি ক্ষমতায় এলে মাছ–মাংস বন্ধ হবে” নামে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়ার চেষ্ঠা করছে, যার প্রেক্ষিতেই মাছের উৎপাদন ও আমদানি নিয়ে ইরানি বাংলার বিরুদ্ধে কথা বলছেন। তিনি অভিযোগ তুলেছেন, যে বাংলার নিজস্ব মৎস্য উৎপাদন কম, তাই বাইরে থেকে মাছ আমদানি করে খাওয়াতে হয় এবং তাঁর দাবি বিজেপি সরকার বাংলাকে আত্মনির্ভর করবে। একইসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে “ভুয়ো বাঙালি প্রীতি” দেখানোর অভিযোগ করেন। উল্লেখ্য, বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেন, বাংলায় মাছের ব্যাপক চাহিদা থাকলেও এখনও মৎস্য প্রতিপালনে আত্মনির্ভর নয় রাজ্য। এখনও পর্যন্ত অন্য রাজ্য থেকে বাংলায় মাছ আমদানি করতে হয়। ভারতে মাছ উৎপাদন গত ১১ বছরে দ্বিগুণ হয়েছে। কিন্তু তৃণমূল সরকারের কারণে বাংলা সেই সফলতা পায়নি। তৃণমূল সরকারের জন্য পিএম মৎস্য যোজনার লাভ পান না বঙ্গের মৎস্যজীবীরা।

অভিযোগ খণ্ডন বিজেপির (Smriti Irani)
আমিষ খাবার বিতর্কে বারবার নাম জড়িয়েছে বিজেপির। তৃণমূলের অভিযোগ, বাংলায় ক্ষমতায় এলে বঙ্গবাসীর খাদ্যভ্যাস বদলে দেবে পদ্মশিবির। তারা মাছ-মাংস খাওয়ার বিরোধী। যদিও ভোটমুখী বাংলায় সে সব অভিযোগ খণ্ডনে ব্যস্ত পদ্মশিবির। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও সেই একই কাজ করলেন। বিজেপি নেত্রীর এই মন্তব্যের মাধ্যমে তৃণমূলের প্রচারকে ‘ভুয়ো’ বলে তুলে ধরে পাল্টা আক্রমণ শানাল গেরুয়া শিবির।
LIVE: আজ নববর্ষের শুভক্ষণে কলকাতায় অনুষ্ঠিত ‘মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ’ অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী @smritiirani এবং শ্রী @SuvenduWB #MatriShaktiBhorosaCard https://t.co/9Ih6fAjYn8
— BJP West Bengal (@BJP4Bengal) April 15, 2026
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বাংলার মানুষ কী খাবেন বা কী খাবেন না—সেই সিদ্ধান্ত নেবে বাংলার মানুষই। এ নিয়ে রাজনৈতিক অপপ্রচার করে তৃণমূল ভোটের আগে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ভোটের আগে খাদ্যাভ্যাস নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে।
