Maa Canteen
Bengal liberty Desk, kolkata :
করোনা কালীন পরিস্থিতিতে রাজ্য সরকারের উদ্যোগে চালু হয়েছিল ‘ মা ক্যান্টিন’ (Maa Canteen)। ২০২১ সালের ফেব্রুয়ারি তে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল এটি। এর মূল লক্ষ্য ছিল, মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য খাবারের জোগান দেওয়া। আগে যেখানে প্রতিদিন দুপুরে ৫ টাকায় দেওয়া হত ভাত, ডাল, ডিম সেদ্ধ এবং একটা নিরামিষ তরকারি। তার বদলে এবার থেকে দেওয়া হবে মাছ – ভাত! রাজ্য সরকারের এই নতুন উদ্যোগে মুখে স্বভাবতই হাসি ফুটেছে রাজ্যবাসীর।

এবার থেকে ৫ টাকায় পাওয়া যাবে মাছ – ভাত (Maa Canteen)
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে করোনা কালীন পরিস্থিতিতে নিম্ন বিত্ত দের উদ্দেশ্যে শুরু হয়েছিল ‘ মা ক্যান্টিন ‘। যেখানে প্রতিদিন ৫ টাকায় দেওয়া হত ডিম – ভাত। সেখানেই তার বদলে একই দামে দেওয়া হবে মাছ – ভাত। ফলে রাজ্যের এই নয়া উদ্যোগে স্বভাবতই খুশি গোটা রাজ্য বাসী।

কি কারণে চালু হয়েছিল এই প্রকল্প?
রোজ কলকাতা শহরে বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন বিভিন্ন প্রয়োজনে। তাঁদের একটা বড় অংশ আর্থিক ভাবে প্রান্তিক। তাঁরা তো বটেই, সেই সঙ্গে কলকাতার আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষ যাতে সস্তায় খাবার খেতে পারেন, তার জন্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করার নির্দেশ দিয়েছিলেন। হাসপাতাল, শ্মশান, বাসস্ট্যান্ড, বাজার–সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় চালু হয়েছিল এই ক্যান্টিন।
২০২১ – ২০২৬ সাল পর্যন্ত ‘ মা ক্যান্টিন ‘ থেকে খাবার সংগ্রহের তথ্য :
পুরসভার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ অক্টোবর পর্যন্ত ২ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৬৭৬ প্লেট খাবার সরবরাহ করা হয়েছিল এই ক্যান্টিন থেকে এবং ২০২৫–’২৬ অর্থবর্ষে এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ৩ কোটি ৫৭ লক্ষে।
