Humayun Kabir
Bengal liberty desk, 15 মে ,কলকাতা:
বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই বড় ঘোষণা করলেন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। নিয়ম মেনে রেজিনগর আসনটি ছেড়ে দিয়ে তিনি নওদার বিধায়ক হিসেবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন— এই সিদ্ধান্তের পেছনে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সেই গোপন আলোচনার কোনো প্রভাব রয়েছে? (Humayun Kabir)

শুভেন্দুর পথে হুমায়ুন? Humayun Kabir
মজার বিষয় হলো, হুমায়ুন কবীরের এই সিদ্ধান্তের ধরণ অনেকটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতোই। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিলেও সেখানকার উন্নয়নের পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে রাখার অঙ্গীকার করেছেন, হুমায়ুন কবীরও ঠিক একই সুরে কথা বলছেন। তিনি জানিয়েছেন, রেজিনগর ছাড়লেও সেখানকার মানুষের স্বার্থ এবং উন্নয়নের দিকে তাঁর কড়া নজর থাকবে।

গোপন বৈঠকের নেপথ্যে কী?
জানা গিয়েছে, এই চূড়ান্ত ঘোষণার আগে হুমায়ুন কবীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একান্তে দেখা করেছিলেন। যদিও তাঁদের মধ্যে ঠিক কী আলোচনা হয়েছে, তা এখনও গোপন রাখা হয়েছে, কিন্তু বৈঠকের ঠিক পরেই হুমায়ুন কবীরের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনেক সমীকরণ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দুই কেন্দ্রের মধ্যে কোনটি ছাড়া উচিত এবং ভবিষ্যতে রেজিনগরের উপ-নির্বাচনে তাঁর ছেলের দাঁড়ানোর বিষয়টি নিয়ে হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রাথমিক কোনো আলোচনা সেরে রেখেছেন তিনি।
সৌজন্য না কি নতুন রাজনৈতিক সমীকরণ?
বিধানসভায় গতকাল শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানানো এবং মুর্শিদাবাদের বিখ্যাত মিষ্টি উপহার দেওয়ার ছবি দেখে অনেকেই মনে করছেন, হুমায়ুন কবীর নতুন সরকারের সঙ্গে এক গভীর সমঝোতার পথে হাঁটছেন। নিজে দল গড়ে দুটি আসনে জিতলেও, আগামী পাঁচ বছর মসৃণভাবে কাজ করার জন্য মুখ্যমন্ত্রীর ‘গুড বুক’-এ থাকতেই কি এই সৌজন্য? প্রশ্নটা থেকেই যাচ্ছে।
