Jeet new movie release date
Bengal Liberty: মুক্তির দোরগোড়ায় এসেও থমকাল জিতের সিনেমা! ২৭ মে ক্যালেন্ডারে গোল দাগ দিয়ে ফেলেছিলেন জিৎ-ভক্তরা। কিন্তু শেষ মুহূর্তে সব হিসেব ওলটপালট! ছবি মুক্তির মাত্র ১২ দিন আগে হঠাৎই স্থগিত হলো‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর রিলিজ।

নির্ধারিত সময়ের আগেই হোঁচট (Jeet new movie release date)
পথিকৃৎ বসুর পরিচালনায় এবং জিতের অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে এই ছবিটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছিল। সিনেমার পোস্টার এবং টিজার প্রকাশের পর থেকেই ২৭ মে তারিখটির জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে মুক্তির তারিখ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছেন।
Bidhan Sabha: স্বচ্ছতা বাড়াতে লাইভ হবে বিধানসভার কার্যক্রম@SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @abhishekaitc @AITCofficial @bengalliberty1 #westbengallegislativeassemblyelection2026 #westbengal #westbengalnews #bidhansabha #bengalliberty pic.twitter.com/qpX6C6hmtj
— Bengal Liberty (@bengalliberty1) May 15, 2026
আসল কারণ কী? (Jeet new movie release date)
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, কোনো প্রতিযোগী ছবির ভয়ে নয় বরং এই ছবির পোস্ট প্রোডাকশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি রয়েছে। উন্নত মানের সিনেমা দর্শকদের উপহার দেওয়ার লক্ষ্যেই এই অতিরিক্ত সময়টুকু নেওয়া হচ্ছে। গ্রাফিক্স বা টেকনিক্যাল কাজের সূক্ষ্ম সংশোধনের কারণেই আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির দিনক্ষণ।
কবে আসবে নতুন তারিখ? (Jeet new movie release date)
প্রযোজনা সূত্রে খবর, বর্তমানে যে কাজগুলো বাকি রয়েছে তা শেষ হতে বেশ কিছুদিন সময় লাগবে। তাই তাড়াহুড়ো করে কোনো নতুন তারিখ ঘোষণা করতে চাইছেন না নির্মাতা বা জিৎ স্বয়ং। সমস্ত কাজ সম্পূর্ণ হলেই চূড়ান্ত মুক্তির দিন ঘোষণা করা হবে।

‘ফুলপিসি’-র সাথে কি সংঘাত এড়ানোর চেষ্টা? (Jeet new movie release date)
তবে সিনেমাপাড়ায় জোর গুঞ্জনচলছে এই মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার পেছনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের আসন্ন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর প্রভাব রয়েছে। ২৯ মে মুক্তি পেতে চলেছে এই সিনেমা অনেকেই মনে করছেন, বড় বাজেটের দুই ছবির বক্স অফিস লড়াই এবং শো পাওয়া নিয়ে টানাপোড়েন এড়াতেই হয়তো জিতের পক্ষ থেকে এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি প্রযোজনা সংস্থা।
আরো পড়ুন:- Abhishek Banerjee FIR: নির্বাচনের আগে ‘উস্কানিমূলক মন্তব্য’, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR
উল্লেখ্য এই সিনেমায় সুপারষ্টার জিৎকে দেখা যাবে ‘অনন্ত লাল সিং’ এর চরিত্রে। দীর্ঘ বিরতির পর এমন একটি ভিন্নধর্মী এবং বলিষ্ঠ চরিত্রে প্রিয় নায়ককে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। যদিও তারিখ পিছিয়ে যাওয়ায় মন ভেঙেছে অনেকের, তবে মানসম্পন্ন একটি সিনেমা পাওয়ার আশায় অনুরাগীরা এখন ধৈর্য ধরে নতুন তারিখের অপেক্ষায়।
