PM Modi in Netherlands
Bengal Liberty, ১৬ মে :
মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে যখন সারা বিশ্ব আতঙ্কের মধ্যে রয়েছে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে (PM Modi in Netherlands)। যতই দিন যাচ্ছে, পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। কবে শেষ হবে এই ভয়ঙ্কর যুদ্ধ, তার উত্তর কারও কাছেই নেই। কিন্তু এরকম কঠিন পরিস্থিতির মধ্যেও দেশকে নেতৃত্ব দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ-রাষ্ট্রের সফরের দ্বিতীয় দিনে তিনি এখন নেদারল্যান্ডসে। গতকাল সংযুক্ত আরব আমিরশাহি থেকে তাঁর এই গুরুত্বপূর্ণ বিদেশ সফরের সূচনা হয়। আমস্টারডাম এয়ারপোর্ট শিফোলে নামতেই তাঁকে ভারতীয় রীতিতে সংবর্ধনা দেওয়া হয়। তারপরেই নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর কথা হয়। সূত্রের খবর, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন আরও মজবুত হয়, সেই দিকেই লক্ষ্য দুই রাষ্ট্রপ্রধানের। এই সফরের মূল লক্ষ্যগুলোর মধ্যে ছিল সেমিকন্ডাক্টর, পরিবেশবান্ধব জ্বালানি ও বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে একটি নতুন কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত করা (PM Modi in Netherlands)।

কেন এই সফর গুরুত্বপূর্ণ? (PM Modi in Netherlands)
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা :
প্রযুক্তি, প্রতিরক্ষা, কৃষি এবং জল ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা গভীর করার ওপর আলোচনা কেন্দ্রীভূত ছিল।
অর্থনৈতিক অংশীদারিত্ব:
ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা, যা দুই দেশের আমদানি-রফতানি আরও শক্তিশালী করে তুলবে। এরই সঙ্গে ২৭.৮ মিলিয়ন ব্যবসা-বাণিজ্যিক দিক দিয়েও এই চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
প্রযুক্তিগত মনোযোগ:
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও প্রযুক্তিকরণ খুব বড় ভূমিকা পালন করবে। উদ্ভাবন এবং সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনার জন্য উচ্চ-পর্যায়ের বৈঠক নির্ধারিত ছিল, যেখানে কৌশলগত অংশীদারিত্ব উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কূটনৈতিক আলোচনা (PM Modi in Netherlands)
যেখানে সমস্ত রাষ্ট্র যুদ্ধের পথকেই বেছে নিয়েছে, সেখানে ভারত কিংবা তাদের মিত্র দেশ যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনোভাবেই জড়িত নয়। তারা এখনও মনে করে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান মিলতে পারে।

প্রবাসী সংযোগ:
নেদারল্যান্ডসে প্রচুর প্রবাসী ভারতীয় থাকেন, যাঁরা সৎভাবে বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদেরকেও বাড়তি গুরুত্ব দেওয়া হতে পারে। পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারতের অবস্থান একদমই স্পষ্ট। পাঁচ-রাষ্ট্রের বিদেশ সফর ও গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে আবারও তা প্রমাণ করে দিলেন নরেন্দ্র মোদি। আগামী দিনে আর কী কী বিশেষ চমক অপেক্ষা করছে, সেই দিকেই নজর থাকবে সমস্ত দেশবাসীর।
