7th Pay Commission WB
Bengal Liberty, ১৮ মে :
এবার সরকারি কর্মীদের পোয়াবারো! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে গঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন (7th Pay Commission WB)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র দেড় সপ্তাহের মধ্যেই নির্বাচনী সংকল্পপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিতে সিলমোহর দিল শুভেন্দু অধিকারী সরকার। সোমবার নবান্নে আয়োজিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। এই কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন বোর্ড, নিগম ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে এই কমিশন গঠন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা ডিএ বকেয়া, বেতন বৈষম্য এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের বেতন ফারাক নিয়ে অসন্তোষের আবহে সরকারের এই সিদ্ধান্ত এক বড় ‘মাস্টারস্ট্রোক’ বলা চলে। নতুন সরকারের এই ঘোষণায় রাজ্যের লক্ষাধিক কর্মচারী ও তাঁদের পরিবারে স্বস্তি ও আশার বার্তা পৌঁছেছে (7th Pay Commission WB)।

সংকল্পপত্রের প্রতিশ্রুতি থেকে বাস্তবের পথে ৭ম পে কমিশন (7th Pay Commission WB)
সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ‘সংকল্পপত্র’ বা নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন চালুর প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার বাংলায় পরিবর্তন এলে কেন্দ্রীয় হারে বেতন কাঠামো কার্যকর করার আশ্বাস দিয়েছিলেন। ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর থেকেই সরকারি কর্মচারী মহলে সপ্তম পে কমিশন চালু শুধুই সময়ের অপেক্ষা ছিল।
গত সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন, দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে আর জি কর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের পাশাপাশি পে কমিশন ও বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অবশেষে সেই প্রতিশ্রুতিতেই সিলমোহর পড়ল। আজকের বৈঠকের পর স্পষ্ট, দীর্ঘদিনের বেতন বৈষম্য ও ডিএ বকেয়া নিয়ে ক্ষোভে থাকা লক্ষাধিক সরকারি কর্মচারীর জন্য নতুন আশার সূচনা করল রাজ্য সরকার। এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে রাজ্য সরকার ‘সপ্তম বেতন কমিশন’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা কর্মচারীদের জন্য অত্যন্ত বড় স্বস্তির বার্তা।

মেগা বৈঠক শুভেন্দুর (7th Pay Commission WB)
এদিনের দ্বিতীয় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথেই উপস্থিত ছিলেন একাধিক নেতা নেত্রী। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়া, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকএবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তার পাশাপশি উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবাল। নতুন সরকারের এই প্রশাসনিক সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শোরগোল ফেলেছে রাজ্যজুড়ে
