Sibprasad Birthday
Bengal liberty desk, kolkata :
বাঙালির আবেগের অপর নাম শিবপ্রসাদ মুখার্জী। যার সিনেমা দেখলে মন ছুঁয়ে যায় সমস্ত বাঙালি দর্শকের , সেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। তাকে নিয়ে আবেগঘন মুহূর্তে কলম ধরলেন তারই সহ পরিচালক নন্দিতা বসু। (Sibprasad Birthday)

সেই ২৪ বছরের বাচ্ছা ছেলেই পা দিলেন ‘৫২’ তে :
শিবুর সঙ্গে যখন আলাপ তখন সে একটা ২৪ বছরের বাচ্চা ছেলে। পড়াশোনা শেষ করে আমার সঙ্গে তখন কাজ করতে শুরু করেছিল। প্রথম দিনই দুটো জিনিস দেখেছিলাম— ওর ‘প্যাশন’, অন্যটা হল, অসম্ভব বৈচিত্র ছিল ওর মধ্যে। তখন আমি মোটের উপর টেলিভিশনের সফল পরিচালক। ও আমার সঙ্গে কাজ করা শুরু করে। প্রথম দিকে ছিল দিশাহীন এক তরুণ। অনেক কিছু করতে চায়। কিন্তু, কোনটা আসলে ঠিক করে করবে সেটা বুঝে উঠতে পারছিল না। সেই শিবুই এ বছর পা দিল ৫২ তে। এক কথায় শিবুর প্রশংসায় কার্যত পঞ্চমুখ হলেন সহ পরিচালক নন্দিতা রায়।

দিশাহীন তরুণ থেকে ‘ উইন্ডোসের ‘ কান্ডারি :
উইন্ডোজ প্রযোজনা সংস্থার কথা বলতে গিয়ে নন্দিতা রায় বলেন, এই প্রযোজনা সংস্থা তো আমাদের যৌথ প্রয়াস। তবে আজকে এই সংস্থাকে দাঁড় করানোর পিছনে ও এত ঝড়ঝাপটা নিজে একা হাতে সামলেছে, যেটা আমি টের পর্যন্ত পাইনি। বলা ভাল, ও আমাকে টের পেতে দেয়নি। আসলে শিবু যখন আমার কাছে আসে তখন একটা মাটির তাল হিসেবে পেয়েছিলাম। কিন্তু আমি জানতাম, এই মাটির তাল থেকে সোনা তৈরি করতে পারব। আসলে আমি মানুষ চিনতে পারি। সে ভাবেই শিবুকে চিনতে পেরেছিলাম।
শাহরুখের অনেক বড় ফ্যান শিবু
” শাহরুখের যেকোনো সিনেমা দেখলেই ‘ গুরু ‘ বলে চিৎকার করে ওঠে শিবু। তখন এক অন্য শিবু হয়ে ধরা দেয় ও।সব মিলিয়ে, অভিনেতা, পরিচালক ও প্রযোজক – এই তিন সত্তাতেই অনবদ্য পরিচালক শিব প্রসাদ মুখোপাধ্যায়। এভাবেই তিনি বাঙালি দর্শকদের মন জয় করতে থাকুন তাঁর ছবির জাদুবলে। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও দীর্ঘায়ু কাম্য।
