Amitabh Bacchan Hospitalized
Bengal liberty desk, kolkata :
‘বিগ বি ‘ অর্থাৎ বলিউডের অন্যতম ‘ শাহেনশা ‘ অমিতাভ বচ্চনের অনুরাগীর সংখ্যা নেহাৎ কম নয়। তাই ‘ বিগ বি ‘ অসুস্থ, খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন গোটা বিনোদন জগৎ(Amitabh Bacchan Hospitalized)। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে মিলেছে স্বস্তির খবর।

হাসপাতালে ভর্তি হলেন সবার প্রিয় ‘ বিগ বি ‘ :
বলিউডের অন্যতম মেগা সুপারস্টার ‘ বিগ বি ‘ আমাদের উপহার দিয়েছেন অনবদ্য সব ছবি। সেই তিনিই কিনা হাসপাতালে? এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন বিনোদন জগৎ। সবার মনে প্রশ্ন একটাই, হঠাৎ কী এমন হল মেগাস্টারের? তবে কি বয়সের কারণে বড় সমস্যা দেখা দিল ‘ বিগ বি’-র ?
ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নিছকই রুটিন চেক-আপের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। ৮৩ বছর বয়সেও তিনি যেভাবে একটানা কাজ করে চলেছেন, তাতে চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা অত্যন্ত জরুরি। আর সেই কারণেই এই হাসপাতালে সফর করলেন তিনি ।বয়সের ভারকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি যে সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং নিজের ফিটনেস রুটিন কড়াকড়িভাবে মেনে চলছেন, তা স্পষ্ট করলেন আবারো।

নিজের এক্স হ্যান্ডলে বার্তা
বয়স আট দশক পেরোলেও, এখনও যেন বছর পঁচিশের তরতাজা তরুণ তিনি। গত ১৮ মে নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ” দু’জনের লড়াইয়ে তৃতীয় জনের জয় হয়।” তাঁর এই মন্তব্যটি ঠিক কাকে বা কোন বিষয়কে উদ্দেশ্য করে লেখা, তা নিয়ে তুমুল চর্চা হয়েছিল নেট পাড়ায়।
সব শেষে বলা যায়, অমিতাভ বচ্চন মানেই এক অদম্য প্রাণশক্তির ধারক। যিনি ২০০-র বেশি ছবিতে অভিনয় করে আজও বক্স অফিসে নিজের প্রাসঙ্গিকতা ধরে রেখেছেন। ফলে রুটিন চেক-আপ সেরে বিগ বি যে ফের নিজের চেনা ছন্দে কাজে ফিরবেন এবং আরও নতুন কিছু নিয়ে দর্শকদের চমকে দেবেন, তা আর বলার অপেক্ষা রাখে না।
