England World Cup 2026 Squad
Bengal Liberty, ২২ মে ২০২৬: তীব্র জল্পনা, আশা-আশঙ্কা আর বিতর্কের মধ্যেই শেষমেশ ঘোষণা হয়ে গেল থ্রি লায়ন্স নামে পরিচিত ইংল্যান্ড দলের বিশ্বকাপ স্কোয়াড (England World Cup 2026 Squad)। আর সবাইকে অবাক করে অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপের দলে জায়গা হলো না দুই তারকা খেলোয়াড় ফিল ফোডেন ও কোল পামারের। তাঁদের ছাড়াই মোটামুটি শক্তিশালী দল ঘোষণা করলেন কোচ টমাস টুখেল। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ড — সব বিভাগেই অভিজ্ঞতার ছাপ স্পষ্ট।
১৯৬৬ সালে কিংবদন্তি খেলোয়াড় ববি চার্লটনের নেতৃত্বে ৪-২ গোলে ওয়েস্ট জার্মানিকে পরাজিত করে একমাত্র বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। কিন্তু দীর্ঘ ৬০ বছরেও আর কোনো বড় ট্রফি জিততে বারংবার ব্যর্থ হয়েছে তারা। ওয়েন রুনি, জন টেরি, ডেভিড বেকহ্যামের মতো তারকাসমৃদ্ধ দল গড়েও বিশ্বকাপের ফাইনালে পর্যন্ত পৌঁছতে পারেনি থ্রি লায়ন্সরা। এবারের বিশ্বকাপে সেই আক্ষেপ কি ঘুচবে, সেটাই এখন দেখার। একবার ছোট করে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে কোন কোন খেলোয়াড় নিজের জায়গা করে নিলেন।

থ্রি লায়ন্সের বিশ্বকাপ দল (England World Cup 2026 Squad)
গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে জর্ডান পিকফোর্ড, ডিন হেন্ডারসন ও জেমস ট্র্যাফোর্ডকে। এই তিনজনই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই আশা করা যাচ্ছে।
রক্ষণভাগেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রিস জেমস, টিনো লিভরামেন্তো, জন স্টোনস, মার্ক গুহি, এজরি কোনসা, ড্যান বার্ন, জ্যারেল কোয়ানসাহ, জেড স্পেন্স ও নিকো ও’রিলিকে।
মাঝমাঠে শক্তিশালী প্রতিপক্ষকে রুখতে এগিয়ে আসবেন ডেক্লান রাইস, কোবি মাইনু, এলিয়ট অ্যান্ডারসন, জর্ডান হেন্ডারসন ও জুড বেলিংহামের মতো তারকা খেলোয়াড়রা।
Netaji Mystery: তাইওয়ান রিপোর্ট অবিলম্বে জনসমক্ষে আনার দাবি@SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal #Netaji #netajifiles #mukherjeecommission #suvenduadhikari #bjpwestbengal #bengalliberty pic.twitter.com/VGpp0W9Ty6
— Bengal Liberty (@bengalliberty1) May 22, 2026
আক্রমণের দায়িত্বে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে হ্যারি কেনকে। সঙ্গে থাকবেন বুকায়ো সাকা, ননি মাদুয়েকে, এবেরেচি ইজে, মরগ্যান রজার্স, অ্যান্থনি গর্ডন, মার্কাস রাশফোর্ড, অলি ওয়াটকিন্স ও ইভান টনি।
বিশ্বকাপের দলে নয় জন নবাগত খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে জেড স্পেন্স ও ড্যান বার্ন উল্লেখযোগ্য নাম হিসেবে উঠে এসেছে।

ইংল্যান্ডের সুবর্ণ সুযোগ (England World Cup 2026 Squad)
এবারের বিশ্বকাপ ইংল্যান্ডের সামনে সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। প্রথমেই গ্রুপ-এল, সেখানে অপেক্ষা করছে কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সঙ্গে রয়েছে বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন ঘটানো আফ্রিকার দেশ ঘানা এবং যেকোনো সময় যেকোনো বড় দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখা পানামা। এই দলগুলোর বিরুদ্ধে ইংল্যান্ড কিছুটা এগিয়েই শুরু করবে।
এবার দেখার, ফোডেন আর পামারকে কে ছাড়া কোন দিকে মোড় নেই বিশ্বকাপের গাড়ি।১৯৬৬ সালের পর ফের কি বিশ্বকাপের মঞ্চে জ্বলজ্বল করবে ইংল্যান্ডের পতাকা, নাকি আবারও শেষ মুহূর্তে হতাশা নিয়েই ফিরতে হবে থ্রি লায়ন্সদের। সেই দিকেই নজর কোটি কোটি সমর্থকদের।
