North Dumdum Municipality
Bengal liberty desk, 22 মে, উত্তর দমদম:
সঠিক সময়ে বেতন না মেলা এবং দীর্ঘ ৫ বছর ধরে বেতন না বাড়ার অভিযোগে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল উত্তর দমদম পুরসভা (North Dumdum Municipality)। শুক্রবার পুরসভার অস্থায়ী কর্মীরা প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছায়।

বিক্ষোভকারীদের অভিযোগ North Dumdum Municipality
পুরসভার অস্থায়ী কর্মচারীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো দিন খুশিমতো বেতন দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁদের প্রায় দুই মাসের বেতন বাকি রয়েছে বলে অভিযোগ। একজন বিক্ষোভকারী জানান, “গত ৫১ দিন কাজ করার পর ওনারা আমাদের অ্যাকাউন্টে মাত্র অর্ধেক স্যালারি পাঠিয়েছেন। ৫ বছর ধরে আমাদের বেতন এক টাকাও বাড়ানো হয়নি।”

বর্তমান পরিস্থিতি:
বিক্ষোভকারীদের দাবি, পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসকে সশরীরে ঘটনাস্থলে এসে তাঁদের প্রশ্নের জবাব দিতে হবে। সকাল থেকে কর্মবিরতি ও বিক্ষোভ চলায় পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়েছে। পুলিশের পক্ষ থেকে কর্মীদের শান্ত করার চেষ্টা চলছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী কর্মচারীরা।
পুরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
