TMC Councilor Arrested
Bengal Liberty, ২৩ মে :
কোন্নগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকনকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ (TMC Councilor Arrested)। সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় তৈরি, অবৈধ ব্যবসা পরিচালনা এবং সরকারি জমির নকল কাগজপত্র তৈরি করে বিক্রির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ ওঠার পর অবশেষে পুলিশের এই পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (TMC Councilor Arrested)।

বিজেপি বিধায়কের অভিযোগ (TMC Councilor Arrested)
শনিবার উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর উপস্থিতিতে বাবলু পালকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একাধিকবার অভিযোগ জানালেও পুলিশ কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। সেই কারণেই পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন তিনি। বিধায়ক ফোনে উত্তরপাড়া থানার আইসি এবং চন্দননগর পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানান কোন্নগর ফাঁড়ির ইনচার্জ বিশ্বজিৎ পালের বিরুদ্ধে। বিশ্বজিৎ পালের সামনেই পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, “এ ধরনের পুলিশ অফিসারকে আমার বিধানসভায় থাকতে দেব না। উনি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে গঙ্গায় ফেলে দেব। ১ জুনের পর আর বিশ্বজিৎ পালকে কোন্নগরে দেখতে চাই না।”

বিস্ফোরক মন্তব্য বিধায়কের (TMC Councilor Arrested)
এদিন বিধায়ক আরও অভিযোগ করেন, প্রায় কুড়ি বছর ধরে সরকারি জমি বেআইনিভাবে দখল করে রেখেছিলেন ওই তৃণমূল কাউন্সিলর। সেই জমিতে বেআইনি নির্মাণও হয়েছে বলে দাবি তাঁর। তিনি স্পষ্ট জানান, খুব শীঘ্রই ওই এলাকায় ফের বুলডোজার অভিযান চালানো হবে এবং বেআইনি নির্মাণ ভাঙার খরচও বাবলু পালের কাছ থেকেই আদায় করা হবে।বাবলু পালকে নিশানা করে দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “ও এলাকার মানুষকে ভয় দেখাত। বলত, তার এক পকেটে পুলিশ আর অন্য পকেটে চেয়ারম্যান স্বপন দাস রয়েছে। কত বড় পকেট ছিল জানি না, তবে সেই পকেট এখন সিল করে দেওয়া হয়েছে।”

ঘটনাকে কেন্দ্র করে কোন্নগর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি, এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমস্ত অভিযোগ ধামাচাপা দেওয়া হচ্ছিল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো হয়নি।

