TMC Leaders Arrested
Bengal Liberty:
তোলাবাজির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিল তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন (TMC Leaders Arrested)। এবার গ্রেফতার হ’ল তার ঘনিষ্ঠ আরও দুই তৃণমূল নেতা। ধৃতরা, দক্ষিণ ঝাপড়দহ অঞ্চল তৃণমূল সভাপতি কৌশিক গঙ্গোপাধ্যায় এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা ‘মাটি মাফিয়া’ হিসেবে পরিচিত শেখ লতিফ।

ধৃতদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
জানা গিয়েছে, কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে একটি পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। অন্যদিকে শেখ লতিফকে ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার ধৃতদের হাওড়া কোর্টে তোলা হলে আদালত চত্বরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, সেখানে উপস্থিত সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন।
ঘটনাকে কেন্দ্র করে ডোমজুড়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

